SBI Funds Management IPO
SBI Funds Management IPO

SBI Funds Management IPO: আজ শেয়ার বাজারে আসছে এসবিআই মিউচুয়াল ফান্ড, কতটা লাভ হতে পারে?

Bengal Liberty: বিপুল চাহিদা এবং বড় বড় বিনিয়োগকারীদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়ার পর, আজ মঙ্গলবার শেয়ার বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে দেশের সবথেকে বড় ফান্ড ম্যানেজমেন্ট সংস্থা ‘এসবিআই ফান্ডস ম্যানেজমেন্ট’-এর আইপিও। এনএসই (NSE) এবং বিএসই (BSE)-তে এই শেয়ারের তালিকাভুক্তি হতে চলেছে।

বিনিয়োগকারীদের কেমন সাড়া মিলল? (SBI Funds Management IPO)

৯,৮১২.৯১ কোটি টাকার এই শেয়ার বাজারে আসার আগে গত ১৬ জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। সব মিলিয়ে এই আইপিওটি প্রায় ৪২ গুণ বেশি আবেদন বা সাবস্ক্রিপশন পেয়েছে।এর মধ্যে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১৪০ গুণেরও বেশি আবেদন করেছেন।

অন্যান্য বড় বিনিয়োগকারী বা সংস্থা ২২ গুণের বেশি আবেদন জমা পড়েছে।সাধারণ বা খুচরো বিনিয়োগকারীরা প্রায় ৪ গুণ আবেদন করেছেন।বড় বিনিয়োগকারীদের এই বিপুল আগ্রহ দেখেই বোঝা যায় যে কোম্পানির ভবিষ্যতের ওপর মানুষের ভরসা কতটা বেশি।

Advertisement
Advertisement

বাজারের দাম ও সম্ভাব্য লাভ (SBI Funds Management IPO)

শেয়ার বাজারে নামার আগে গ্রে মার্কেট বা অনানুষ্ঠানিক বাজারে এই আইপিও নিয়ে বেশ ভালোই চর্চা চলছে। বাজার বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, শেয়ার প্রতি যে দাম ঠিক করা হয়েছিল, তার তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি দামে এটি বাজারে তালিকাভুক্ত হতে পারে। অর্থাৎ, যাঁরা আবেদন করেছেন, তাঁরা প্রথম দিনেই কিছুটা লাভ পেতে পারেন। তবে মনে রাখা ভালো, গ্রে মার্কেট বা বাইরের এই অনুমান সবসময় পুরোপুরি মেলে না, আসল লাভ বা দাম বাজারে ব্যবসার ওপরই নির্ভর করবে।

Advertisement
Advertisement

সংস্থার সংক্ষিপ্ত পরিচয় (SBI Funds Management IPO)

১৯৯২ সালে শুরু হওয়া এই সংস্থাটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং ফ্রান্সের একটি কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি। বর্তমানে এটি দেশের এক নম্বর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা প্রায় ১৬ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ পরিচালনা করে। এই সংস্থার দীর্ঘদিনের সুনাম এবং সাধারণ মানুষের আস্থার কারণে বিশেষজ্ঞরা একে লম্বা সময়ের বিনিয়োগের জন্য বেশ ভালো বলেই মনে করছেন।

আরও পড়ুনঃ যন্তর মন্তরে ফিরল সিজেপি-র বিক্ষোভ, প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury