Nepal Flood
Nepal Flood

Nepal Flood : সেনার পরাক্রমের অন্যান্য নজির ধ্বংসস্তূপের নিচে উদ্ধার দুধের শিশু!

Bengal Liberty

প্রকৃতির ভয়ংকর রোষে বিপর্যস্ত নেপাল। একের(Nepal Flood)পর এক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির একাধিক এলাকা। ধ্বংস হয়ে গিয়েছে বহু বাড়িঘর ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো। তবে এই ভয়াবহতার মধ্যেই উঠে এল এক অলৌকিক ঘটনার ছবি। ধ্বংসস্তূপের নিচে দীর্ঘ দুদিন ধরে আটকে থাকার পর জীবিত অবস্থায় উদ্ধার করা হল এক দুধের শিশুকে। নেপাল সেনার এই উদ্ধার অভিযানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement
Advertisement

ধ্বংসস্তূপের নিচে দুদিন(Nepal Flood)

দুর্যোগের জেরে একটি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ে। সেই ধ্বংসস্তূপের নিচেই আটকে পড়ে শিশুটি। প্রথমে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। সময় যত গড়িয়েছে, ততই শিশুটিকে জীবিত উদ্ধারের আশা কমতে শুরু করেছিল। তবে প্রায় ৪৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভিতর থেকে শিশুটির সন্ধান মেলে।

সেনার তৎপরতায় উদ্ধার(Nepal Flood)

শিশুটির খোঁজ মেলার পর দ্রুত উদ্ধার অভিযানে নামে নেপাল সেনা। অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে জীবিত অবস্থায় বের করে আনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন উদ্ধারকারীরা। এরপর দ্রুত চিকিৎসার জন্য শিশুটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

ভাইরাল উদ্ধার অভিযান(Nepal Flood)

এই গোটা উদ্ধার অভিযানের ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। দুদিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরও দুধের শিশুটির জীবিত থাকা দেখে বিস্মিত নেটিজেনরা। নেপাল সেনার এই তৎপরতা ও সাহসিকতার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকে।

প্রকৃতির রুদ্র রূপ(Nepal Flood)

প্রকৃতির ভয়ঙ্কর ধ্বংসলীলার রুদ্ররূপের সাক্ষী রইল নেপালবাসী কে এর পেছনে দায়ী তাঁর থেকেও বড় কথা হচ্ছে। কেন বারংবার একই ঘটনা ঘটছে আধুনিকতার যুগে মানুষ আরও প্রযুক্তি নির্বর হয়ে পড়ছে ভোগ বিলাসিতা চরিতার্থ করার জন্যই প্রকৃতিকে মানবজাতি বধ বেশি হালকা চালের মধ্যে দিয়েই মানুষের লোভ আরও বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যত আরও কোনো কঠিন দুর্যোগের মধ্যে কি মানবজাতি পড়বে? এই নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Advertisement
Advertisement

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury