Bengal Liberty
আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে(Cape Verde)ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার জেরে দু’দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেপ ভার্দে সরকার।

ফোগো দ্বীপে মর্মান্তিক দুর্ঘটনা(Cape Verde)
শনিবার রাতে ফোগো দ্বীপের চা দাস কালদেরাস থেকে সাও ফিলিপে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবোঝাই বাসটি। পাহাড়ি ক্যাম্পানাস দে সিমা রুট দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে মোট ৩২ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় বাসের চালক-সহ ২৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবারও ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
দু’দিনের জাতীয় শোক(Cape Verde)
এই ভয়াবহ দুর্ঘটনার পর রবিবার দু’দিনের জাতীয় শোক ঘোষণা করে কেপ ভার্দে সরকার। শোক চলাকালীন দেশের সরকারি ভবন এবং বিদেশে কেপ ভার্দের কূটনৈতিক ও কনস্যুলার দফতরগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি একাধিক সরকারি ও সামাজিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
আরও খবর
শেষ শ্রদ্ধায় শোকস্তব্ধ ফোগো(Cape Verde)
রবিবার ফোগো দ্বীপে শুরু হয় মৃতদের শেষকৃত্য। স্থানীয় বাসিন্দা ও মৃতদের পরিবারের সদস্যরা শেষযাত্রায় অংশ নেন। ১৮ জনের শেষকৃত্যের আয়োজন করা হয় রবিবার বিকেলে, আর আরও সাতজনকে তার আগেই সমাধিস্থ করা হয়েছিল।



