এনভিডিয়ার চিপ পাচারকাণ্ডে নয়া নাম, ষড়যন্ত্রে সিঙ্গাপুরনিবাসী
এনভিডিয়ার চিপ পাচারকাণ্ডে নয়া নাম, ষড়যন্ত্রে সিঙ্গাপুরনিবাসী

এনভিডিয়ার চিপ পাচারকাণ্ডে নয়া নাম, ষড়যন্ত্রে সিঙ্গাপুরনিবাসী

Bengal Liberty : এনভিডিয়ার চিপ চিনে পাচারের ক্ষেত্রে অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন সিঙ্গাপুর নিবাসী লি মিং। সম্প্রতি ওয়াল স্টিট জার্নালের প্রতিবেদনে এই তথ্যই উঠে এসেছে। বিশ্ববিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থা এনভিডিয়া যখন চিনে চিপ পাচারকে কেন্দ্র করে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে, তখন নতুন এই তথ্যটি প্রকাশ্যে এসেছে, যা থেকে স্পষ্ট, এই চিপ পাচারের পিছনে একটা চক্র কাজ করেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার এআই চিপ বেআইনিভাবে অন্য দেশে পাঠানোর গোটা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লি মিংয়ের। চিপের গন্তব্য ও পরিবহণ সংক্রান্ত তথ্য গোপন করে সেগুলি চিনে পাঠানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

জানা গিয়েছে, এনভিডিয়ার চিপের অবৈধ ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত প্রতারণার অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে লি মিং-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিঙ্গাপুরের একটি বিলাসবহুল ভিলায় বসবাস করছেন মিং। এমনকী, সিঙ্গাপুরে চিনা দূতাবাসের কাছেই তাঁর প্রাসাদোপম বাসভবন বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

অন্যদিকে, অ্যালিস হুয়াং ও তাঁর স্বামী কাং ওয়েইয়ের সঙ্গে লি মিংয়ের দীর্ঘদিনের ব্যবসায়িক যোগাযোগ ছিল বলেও দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। ফলে এনভিডিয়ার চিপ পাচারকাণ্ডে এই তিনজনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রসঙ্গত, এর আগে চিপ পাচারকাণ্ডে উঠে এসেছিল মেগাস্পিড নামের একটি সংস্থার নাম।

অভিযোগ, ওই সংস্থার হয়ে কাজ করতেন অ্যালিস হুয়াং। তাঁর সঙ্গে এই কারবারে যুক্ত ছিলেন স্বামী কাং ওয়েইও।এদিকে, এনভিডিয়ার শীর্ষ নেতৃত্ব নিয়েও শুরু হয়েছে জল্পনা। জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর সংস্থার কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। একদিকে রয়েছেন জেনসেনের মেয়ে ম্যাডিসন হুয়াং, অন্যদিকে সংস্থার অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস। সংস্থার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তাঁদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়েছে বলেও বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে।

তবে এনভিডিয়ার মতো বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি সংস্থার নেতৃত্বে কোনও অস্থিরতা তৈরি হলে তার প্রভাব শুধু সংস্থার ব্যবসাতেই সীমাবদ্ধ থাকবে না, আন্তর্জাতিক প্রযুক্তি ও এআই শিল্পেও তার প্রভাব পড়তে পারে। ফলে চিপ পাচারকাণ্ডের তদন্তের পাশাপাশি সংস্থার ভবিষ্যৎ নেতৃত্ব কোন পথে এগোয়, এখন সেদিকেও নজর রয়েছে প্রযুক্তি মহলের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।