রুশ জাহাজে ড্রোন হামলা, অভিযোগের তীর ইউক্রেনের দিকে
রুশ জাহাজে ড্রোন হামলা, অভিযোগের তীর ইউক্রেনের দিকে

রুশ জাহাজে ড্রোন হামলা, অভিযোগের তীর ইউক্রেনের দিকে

Bengal Liberty : রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ‘মেরকুরি’কে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটল। রবিবার ভোরে লিবিয়ার বেনগাজি বন্দরে এই ঘটনাটি ঘটেছে। এর কয়েক ঘণ্টা পরে ‘অ্যাসকালন’ নামের আরও একটি রুশ জাহাজে হামলার ঘটনা ঘটে। সেই জাহাজটি সামরিক সরঞ্জাম নিয়ে যাচ্ছিল। এই হামলার ঘটনায় অভিযোগের তির ইউক্রেনের দিকে।


জানা গিয়েছে, এদিন ভোরবেলায় রাশিয়া ঘনিষ্ঠ জেনারেল খলিফা হাফতারের বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বেনগাজি বন্দরে মেরকুরি জাহাজটিতে জ্বালানি ভরা হচ্ছিল। সেই সময় এই হামলার ঘটনা ঘটে। মেরকুরি জাহাজে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটে বলে লিবিয়া প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

এই হামলার জেরে ব্যাপক বিস্ফোরণের পাশাপাশি জাহাজটি ভূমধ্যসাগরে ডুবে যায়। এর কয়েক ঘণ্টা পরেই সামরিক অস্ত্রবাহী জাহাজ অ্যাসকালন জাহাজে হামলা হয়। জাহাজগুলিতে থাকা কর্মীদের নিরাপদে উদ্ধার করেছে লিবিয়ার নৌবাহিনী। জাহাজে থাকা কর্মীদের মধ্যে কয়েকজন আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল বলে লিবিয়া প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এছাড়াও এদিনই রুশ পণ্যবাহী জাহাজেও হামলার ঘটনা ঘটে। সেই জাহাজের সমস্ত নাবিককে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।