ঐতিহাসিক বৈঠকের পরেও বদলাল না ছবিটা! ফের ইউক্রেনে হামলা পুতিনের!
ঐতিহাসিক বৈঠকের পরেও বদলাল না ছবিটা! ফের ইউক্রেনে হামলা পুতিনের!

ঐতিহাসিক বৈঠকের পরেও বদলাল না ছবিটা! ফের ইউক্রেনে হামলা পুতিনের!

Bengal Liberty : চিনের মাটিতে বৃহস্পতিবার এপেক শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক মঞ্চে একসঙ্গে হাজির হয়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন রাষ্ট্রনেতার গুরুত্বপূর্ণ বৈঠকের দিকেই তাকিয়ে ছিল গোটা বিশ্ব।

একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কৌশলগতভাবে উঠে এসেছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও। সূত্রের খবর, ডোনাল্ড ট্রাম্প পুতিনের সামনেই ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধ বন্ধের বার্তা দেন। পুতিনের তরফেও ইতিবাচক সাড়া মিলেছিল বলে খবর। কিন্তু বৈঠক শেষ হওয়ার পরেই ফের ইউক্রেনে জোরদার হামলা চালাল রুশ সেনা। আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে এই বৈঠকের ফল কী হল? যেখানে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিশ্বে শান্তি ফিরিয়ে আনা, সেখানে বৈঠকের পরেও কার্যত সেই একই ছবি দেখা গেল। যুদ্ধ থামার কোনও ইঙ্গিত না দিয়েই ইউক্রেনের মাটিতে হামলা চালাল রাশিয়া।

ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। সারারাত ক্ষেপণাস্ত্রের শব্দে আতঙ্কের মধ্যে রাত কাটিয়েছেন ইউক্রেনবাসীরা। ভয়াবহ এই হামলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।তাৎপর্যপূর্ণ বিষয় হল, চিনে সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগেই রাশিয়ার ক্রেমলিন সেতুতে হামলা চালায় ইউক্রেনের সেনাবাহিনী। আর তার পরেই বৈঠক শেষে ইউক্রেনের উপর পালটা হামলা চালিয়ে প্রতিশোধ নিলেন ভ্লাদিমির পুতিন।

এবার প্রশ্ন উঠছে, ক্রেমলিন সেতুতে হামলার বদলা নেওয়ার পর কি তীব্র সংঘাতের অবসান ঘটবে? ইউক্রেনের তরফ থেকেও কি পালটা হামলা চালানো হবে? নাকি শেষ পর্যন্ত থামবে দুই দেশের মধ্যে চলতে থাকা সংঘাত? বৈঠকে যোগ দেওয়ার পর ইতিবাচক সাড়া মিললেও বাস্তবে ফের যুদ্ধের আবহ জিইয়ে রাখলেন ভ্লাদিমির পুতিন। এই পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলেও নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।