ঘোড়ার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা, নিউ ইয়র্কে লাগু 'রোমাঞ্চ' আইন
ঘোড়ার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা, নিউ ইয়র্কে লাগু 'রোমাঞ্চ' আইন

ঘোড়ার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা, নিউ ইয়র্কে লাগু ‘রোমাঞ্চ’ আইন

Bengal Liberty : নিউ ইয়র্কে ঘোড়ার গাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে মৃত্যু হয়েছিল রোমাঞ্চ মহাজন নামে এক ১৮ বছরের তরুণের। ভারতীয় তরুণের মৃত্যর পর নিউ ইয়র্ক শহরে ঘোড়ার গাড়ি চলাচল বন্ধের দাবি আরও তীব্র হয়। শেষ পর্যন্ত সেই দাবিই মেনে নিল মামদানি প্রশাসন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২৮ সালের ১ জুন থেকে বন্ধ হয়ে যাবে নিউ ইয়র্ক শহরে ঘোড়ার গাড়ির চলাচল। তার পরিবর্তে এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে প্রশাসন।

নিউ ইয়র্ক শহরে ঘোড়ার গাড়ি চালানোর কাজে দুশোর বেশি পরিবার যুক্ত। তাঁদের কথা মাথায় রেখে নিউইয়র্কের মেয়র জানিয়েছেন, নতুন আইন বাস্তবায়নের সময় এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবিকা ও ভবিষ্যতের বিষয়টিও আলোচনা করা হবে। ঘোড়ার গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক যানবাহন চালুর কথা ভাবছে প্রশাসন। আগামী বছরের এপ্রিলে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করতে পারে তাঁরা। ঘোড়ার গাড়ির বিকল্প পরিবহণের দিকটিও নজরে রাখা হচ্ছে।


দীর্ঘদিন ধরে নিউ ইয়র্ক শহরে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ি চলাচল বন্ধের দাবি উঠেছিল। এখন এই গাড়ি চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। পশুপ্রেমী সংগঠনগুলির মতে, যানজটপূর্ণ রাস্তায় পর্যটকবাহী পশুদের দিয়ে টানানো অমানবিক। এই আবহেই চলতি বছর জুন মাসে এক ভারতীয়র মৃত্যু হয়। আচমকাই রোমাঞ্চর সওয়ার হওয়া ঘোড়াটি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটতে শুরু করলে গুরুতর জখম হন রোমাঞ্চ। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনাই সকলকে নাড়িয়ে দিয়েছিল। অবশেষে ঘোড়ার গাড়ি চলাচলে ইতি টানতেই হল প্রশাসনকে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।