Bengal Liberty : ১৯ নভেম্বর তারিখটি গেমারদের জন্য একটি বিশেষ তাৎপর্য বহন করে। ১৯ নভেম্বরের রাতেই ভারত-সহ গোটা বিশ্বে মুক্তি পেয়েছে সর্বাধিক আকর্ষণীয় ও রোমাঞ্চকর গেম GTA 6। দীর্ঘ ১৩ বছর পর গেমারদের মুখে হাসি ফুটিয়ে PS5 ও Xbox-এ একাধিক রেকর্ড ভেঙে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে GTA 6। এখনও পর্যন্ত FIFA, NBA, Tekken 8, WWE 2K26-এর মতো গেমগুলিকে কার্যত পিছনে ফেলে শীর্ষে রয়েছে Rockstar Games-এর GTA 6। তবে এত ইতিবাচক ঘটনার মধ্যেও বিতর্ক পিছু ছাড়ছে না। ভারতীয়দের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। কিন্তু গেমটির সঙ্গে ভারতের ঠিক কী সম্পর্ক?
Rockstar Games-এর GTA 6 তৈরির আনুমানিক খরচ ১ বিলিয়ন থেকে ১.৫ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯,২৬৩ কোটি টাকা। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ভারত ও কানাডার ডেভেলপাররা গেমটি তৈরির কাজে যুক্ত ছিলেন। প্রায় ১,৫০০ জন ভারতীয় গেমটির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে ছিলেন এবং একাধিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাঁদের ভূমিকা ছিল। আর এতেই ভারতীয়দের উদ্দেশে নানারকম বিদ্রূপ ও কটাক্ষ করা হচ্ছে।
GTA 6-এ কেন ভারতীয় ট্যাক্সি দেখানো হয়েছে? গেমে ভারতের গান বাজানো হচ্ছে কেন? এতজন ভারতীয় কেন গেমটির সঙ্গে যুক্ত?—এমন নানা প্রশ্ন ও মন্তব্যের মাধ্যমে ভারতকে নিশানা করা হচ্ছে। গেমে যখনই কোনও সমস্যা দেখা দিচ্ছে, তখনই তার জন্য ভারতকে দায়ী করা হচ্ছে। আবার গেমের গ্রাফিক্স, সংলাপ ও চিত্রনাট্য ভালো হলে তার কৃতিত্ব দেওয়া হচ্ছে Rockstar Games-কে। এই ধরনের দ্বিচারিতার মধ্যেই কোনও কারণ ছাড়াই ভারতীয়দের উদ্দেশে আক্রমণ করা হচ্ছে।
আরও খবর
বিগত অনেক বছর ধরেই ভারতীয়দের নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করা হচ্ছে। বহু দেশেই ভারতের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ করা হচ্ছে। সেই সব দেশের রাষ্ট্রনেতারা কেন এই ধরনের ঘটনার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছেন না, তা নিয়েও উঠছে প্রশ্ন।
ভবিষ্যতেও যদি এই মারাত্মক প্রবণতা বজায় থাকে, তাহলে কি ভারতের বিরুদ্ধে আরও বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হবে? তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ ও টানাপোড়েন। গেম খেলছেন, খেলুন! কিন্তু অযথা ভারতকে দোষ দেওয়া হচ্ছে কেন? GTA 6-কে ঘিরে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।


