Bengal Liberty
ইন্দোনেশিয়া রাজধানী জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে মাউন্ট(Volcano)আনাক ক্রাকাতোয়া -এর অগ্ন্যুৎপাতের জেরে একের পর এক বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

ভাইরাল ভিডিও(Volcano)
রবিবার রাতের দিকে হঠাৎ মাউন্ট আনাকের ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতের জেরে ইন্দোনেশিয়া চরম আতঙ্কে ভুগছে। ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে জ্বলন্ত আগ্নেয়গিরি ফেটে ছাইয়ের মেঘ বায়ুমণ্ডলে ৫০,০০০ ফুট (প্রায় ১৫,০০০ মিটার) পর্যন্ত উঠেছিল।

বিমানপরিষেবায় সমস্যা(Volcano)
এর জেরেই একাধিক বিমান পরিষেবা কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আর এতেই শুরু হয়েছে নতুন আতঙ্ক। নানান জায়গায় প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবার নতুন করে আগ্নেয়গিরির মধ্যে দিয়ে উত্তেজনা শুরু হয়েছে। এর ফলে সিঙ্গাপুর, দোহা, সিডনি ও কুয়ালালামপুরগামী এবং সেখান থেকে আগত ফ্লাইটগুলোর ব্যাপক বাতিল বা পথ পরিবর্তন করা হয়েছে।
আরও খবর
স্থানীয় বিধিনিষেধ(Volcano)
ভারী ছাইপাত ও নিরাপত্তা ঝুঁকির কারণে কর্তৃপক্ষ আগ্নেয়গিরিটির ৩ কিলোমিটারের মধ্যে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে এবং স্থানীয় স্কুল ও মাছ ধরার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া(Volcano)
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও ১৯২৭ সালে সমুদ্রের মধ্যে থেকে জেগে উঠে। ১৯২৮ সালের গোড়ার দিকে নতুন শঙ্কুটি জলের উপরিভাগে ভেসে ওঠে, যা ১৯৩০ সালের মধ্যে আনুষ্ঠানিকভাবে আনাক ক্রাকাতাও (ক্রাকাতাও-এর সন্তান) নামে একটি ছোট দ্বীপে পরিণত হয়।
নতুন করে উদ্বেগ চরমে(Volcano)
২০১৮ সালের ২২শে ডিসেম্বর একটি বড় অগ্ন্যুৎপাতের ফলে দক্ষিণ-পশ্চিম ঢালের একটি বড় অংশ ধসে পড়ে। পানির নিচে ঘটা এই ভূমিধসের ফলে সৃষ্ট মারাত্মক সুনামিতে জাভা ও সুমাত্রার উপকূল বরাবর ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।কিন্তু আবার এত বছর পর জেগে ওঠা পৃথিবীর কাছে কতটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে তাই নিয়েই বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরাও এই বিষয়কে কেন্দ্র করে এর আসল উৎস জানার চেষ্টা করছেন। সব মিলিয়ে আবারও বিশ্বের কাছে নতুন চিন্তার উদয় হল।



