21 july
Bengal Liberty
অফিসযাত্রী বা স্কুল পড়ুয়াদের সঙ্গে অগণিত মানুষ নামছে ময়দান মেট্রো স্টেশনে (21 july)। বেলা বাড়ার সাথে সাথে তৃণমূলের সভায় কার্যত ভিড় লক্ষ্যণীয়। জয় বাংলা স্লোগানে দলে দলে মানুষ জমা হচ্ছে। ২১ জুলাই, তৃণমূলের এক ঐতিহাসিক দিবস। তাই মেট্রো স্টেশন থেকে তৃণমূলের স্লোগান দিয়েই।

বিগত বছরগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় জমায়েত হতে দূর দূরান্ত থেকে মানুষ এসে জমা হত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, লক্ষাধিক মানুষ ভিড় করত।

কিন্তু এই বছরের ছবিটা কিছুটা আলাদা। পালাবদলের পর ক্ষমতার পরিবর্তন ঘটলেও শহীদ দিবস উপলক্ষে কর্মীদের ভিড় চোখে পড়ার মত। শহীদ দিবসের ইতিহাস জানেনা অনেকেই, কিন্তু ২১ জুলাই মমতার সভায় ভিড় জমায় তৃণমূলীরা। সকাল থেকে মেট্রো স্টেশনে সেই দৃশ্য নজর কাড়ল। দলে দলে মানুষ স্টেশন থেকেই জয় বাংলা স্লোগানে পৌঁছে গেল ২১ জুলাইয়ের ময়দানে।

