Indian Ship
Bengal Liberty
ইউক্রেনের ওডেসা উপকূলের কাছে ‘এমভি গোল্ডেন লিও’ (MV Golden Leo) নামের একটি পণ্যবাহী জাহাজে(Indian Ship) ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন ভারতীয় নাবিক নিহত এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকার জানিয়েছে, বেসামরিক জাহাজে আক্রমণ এবং আন্তর্জাতিক জলপথে চলাচলের স্বাধীনতা খর্ব করা অত্যন্ত নিন্দনীয়।

ঘটনার নেপথ্য(Indian Ship)
কিয়েভের দাবি অনুযায়ী, গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজটি ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার পরপরই রবিবার রাশিয়ার ক্রুজ মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ১৭ জনের এই ক্রু-দলে ৫ জন ভারতীয় ছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রক (MEA) জানিয়েছে, কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে চলেছে। হামলার পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানায়:”বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা এবং নিরীহ বেসামরিনাবিকদের জীবন বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা ও বাণিজ্য ব্যাহত করার এই চেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ভারত।”
উল্লেখ্য, ইউক্রেন প্রশাসন এই হামলার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করলেও নয়াদিল্লি তাদের বিবৃতিতে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেনি। বর্তমানে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সবধরনের সহায়তার চেষ্টা চালাচ্ছে।
ওমান উপকূলে হামলা(Indian Ship)
এর আগে জুন মাসে ওমান উপকূলে ‘এমটি সেত্তেবেলো’ (MT Settebello) এবং মে মাসে ‘এমটি মারিভেক্স’ (MT Marivex) নামের জাহাজে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হরমুজ প্রণালী অবরোধ কার্যকর করতে গিয়ে মার্কিন বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সে সময় ৩ জন ভারতীয় নাবিক নিহত হন।
হরমুজ প্রণালীতে দুটি জাহাজে হামলা(Indian Ship)
জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ‘এমটি আল বাহিয়াহ’ (MT Al Bahiyah) এবং ‘এমটি মোম্বাসা’ (MT Mombasa) নামের দুটি জাহাজে হামলা চালানো হয়। এই দুটি জাহাজের ৪৬ জন নাবিকের মধ্যে ৩০ জনই ছিলেন ভারতীয়। সেই হামলায় ১ জন ভারতীয় নিহত এবং ৯ জন আহত হন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

পর পর কয়েকটি হামলার ঘটনার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক বাণিজ্যিক জাহাজের যাতায়াতের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। ইউক্রেনের ওডেসা উপকূলে ‘এমভি গোল্ডেন লিও’-তে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা তা আবারও প্রমাণ করে দিল। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক জলসীমায় নিজেদের নাগরিকদের নিরাপত্তায় ভারত সরকার পরবর্তীতে কী পদক্ষেপ নেয়।

