Bengal Liberty:
মঙ্গলবার করুণাময়ী বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ দফতরের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যুৎ চুরি ও বেআইনি হুকিং রুখতে চালু হল নতুন মোবাইল অ্যাপ ‘বিদ্যুৎ প্রহরী’। পাশাপাশি, রাজ্যের একাধিক বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন তিনি।

আসছে নতুন অ্যাপ Suvendu Adhikari
নতুন এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই বিদ্যুৎ চুরি বা বেআইনি সংযোগের অভিযোগ জানাতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করে সরাসরি বিদ্যুৎ দফতরে অভিযোগ পাঠানো যাবে। অভিযোগ জানানোর সময় ঘটনাস্থলের সঠিক লোকেশনও যুক্ত করার সুবিধা থাকবে।
Suvendu Adhikari

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অভিযোগ পাওয়া মাত্রই বিদ্যুৎ দফতরের আধিকারিকরা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহে জোর Suvendu Adhikari
বৈঠকে একাধিক সংস্থার সঙ্গে আলোচনায় কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। মুখ্যমন্ত্রী জানান, শহর থেকে গ্রাম—রাজ্যের সর্বত্র ধাপে ধাপে কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। তাঁর দাবি, এতে বিদ্যুৎ চুরি অনেকটাই রোধ করা সম্ভব হবে।

বিদ্যুৎ চুরি রুখতে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করাই রাজ্য সরকারের লক্ষ্য বলে দাবি করা হয়েছে। এর ফলে বিদ্যুৎ পরিষেবার স্বচ্ছতা, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে প্রশাসন।
আরও পড়ুনঃ রাজ্যে বাস পরিষেবায় নতুন চমক: ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন

