Mamata Banerjee
Bengal Liberty : ক্ষমতা হারানোর পর বদলে গিয়েছে রাজ্যের রাজনৈতিক ছবি (Mamata Banerjee)। এবার আর ধর্মতলায় নেই তৃণমূলের একচ্ছত্র একুশে জুলাই সমাবেশ। কলকাতায় আলাদা দুটি মঞ্চ থেকে পালিত হচ্ছে শহিদ দিবস। বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা সভা করছে। অন্যদিকে মেয়ো রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘ঋত-তৃণমূল’-এর কর্মসূচি। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এক্স হ্যান্ডলে শহিদদের স্মরণ করে আবেগঘন পোস্ট করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এক্সে আবেগঘন পোস্ট মমতার (Mamata Banerjee)
মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল নেত্রী লেখেন, “একুশে জুলাই শহিদ দিবসে, ১৯৯৩ সালের এই দিনে যাঁরা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছিলেন, সেই শহিদদের প্রতি আমি জানাই আমার হৃদয়ের গভীরতম শ্রদ্ধা।” গণতন্ত্র, ন্যায়বিচার এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজকের এই দিনটি আমাদের ‘মা-মাটি-মানুষ’ পরিবারের প্রতিটি সদস্যের সংকল্পকে আরও সুদৃঢ় করুক—যাতে তাঁরা সর্বদা গণতন্ত্র, ন্যায়বিচার এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় অবিচল থাকেন। তাঁদের এই মহান ত্যাগ আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায় এবং তাঁদের রেখে যাওয়া অবদান আমাদের দলের আন্দোলনের কেন্দ্রে চিরকাল অমলিন হয়ে থাকবে।”
On #ShahidDibas, I pay my heartfelt tributes to the martyrs who tragically lost their lives in 1993.
May this day strengthen the resolve of every member of the Maa-Mati-Manush family to uphold democracy, justice, and the rights of the people.
Their sacrifice continues to…
— Mamata Banerjee (@MamataOfficial) July 21, 2026
এবারের একুশে জুলাই রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, দীর্ঘদিন পর একই দিনে কলকাতার বুকে তৃণমূলের দুই শিবির আলাদা মঞ্চ থেকে শহিদ দিবস পালন করছে। সেই আবহেই শহিদদের স্মরণ করে নিজের বার্তায় গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের কথাই তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


