Bengal Liberty,Kolkata:
বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ(Delhi Police terror plot foiled)। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু মিলিয়ে আট জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতদের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা Inter-Services Intelligence (আইএসআই) এবং বাংলাদেশের উগ্রপন্থী চক্রের সম্ভাব্য যোগাযোগের সূত্র।

কোথা থেকে ধরা পড়লেন? Delhi Police terror plot foiled
তামিলনাড়ুর তিরুপুর থেকে ছ’জনকে আটক করা হয়। স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় তাঁরা কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। বাকি দু’জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ। তদন্তকারীদের দাবি, পরিচয় গোপন রাখতে ভুয়ো আধার কার্ড ব্যবহার করা হচ্ছিল।
আরও খবর
কী কী উদ্ধার? Delhi Police terror plot foiled
অভিযানের সময় উদ্ধার হয়েছে—১৬টি সিম কার্ড,৮টি মোবাইল ফোন,একাধিক ভুয়ো পরিচয়পত্র
এই ডিজিটাল ডিভাইসগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।তদন্তকারী সূত্রের খবর, বিদেশি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল ধৃতদের।
তদন্তের সূত্রপাত কীভাবে? Delhi Police terror plot foiled
দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের নজরে আসে সমাজমাধ্যমে উগ্রপন্থী মতাদর্শ সমর্থনকারী কিছু পোস্ট। পাশাপাশি রাজধানীর একাধিক এলাকায়, এমনকি মেট্রো সংলগ্ন অঞ্চলেও উস্কানিমূলক পোস্টার দেখা যায়। পোস্টারে ‘আজাদ কাশ্মীর’-এর মতো স্লোগান ছিল বলে জানা গিয়েছে। সেই সূত্র ধরে গোয়েন্দারা ডিজিটাল ট্র্যাকিং শুরু করেন এবং তথ্যপ্রমাণ মিলতেই তামিলনাড়ুর তিরুপুরে স্থানীয় পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালানো হয়। তদন্তে সেখানে ছ’জন সন্দেহভাজনের খোঁজ মেলে। অভিযোগ, তাঁরা ভুয়ো পরিচয় ব্যবহার করে একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন।
বাড়তি সতর্কতা Delhi Police terror plot foiled
গোয়েন্দা সূত্রে সম্প্রতি সতর্কবার্তা মেলে যে, রাজধানী দিল্লি-সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে হামলার পরিকল্পনা করা হতে পারে। বিশেষ করে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী Lashkar-e-Taiba-র সক্রিয়তার আশঙ্কার কথা উল্লেখ করা হয়। এর জেরে দিল্লির ঐতিহাসিক স্থান, জনবহুল এলাকা ও ধর্মীয় স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই পঞ্জাব ও কাশ্মীর থেকে বিস্ফোরক সদৃশ বস্তু (আইইডি) উদ্ধারের খবর মিলেছে, যা গোটা পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে।
তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। তবে নিরাপত্তা মহল মনে করছে, সময়মতো অভিযান চালানোয় বড়সড় নাশকতার ছক বানচাল করা সম্ভব হয়েছে।


