election 2026
Bengal Liberty, Kolkata :
পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে মানুষের অংশগ্রহণ অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে (election 2026)। ৩ কোটি ৬০ লাখেরও বেশি নির্বাচকের এই লড়াইয়ে পুরুষ, মহিলা এবং ট্রান্সজেন্ডার ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক নতুন নজির সৃষ্টি করেছে। বিশেষ করে মহিলা ভোটারদের দীর্ঘ লাইন এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে রেকর্ড ৯৬ শতাংশের বেশি ভোটদান আগামীর রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সংখ্যাতত্ত্ব ঠিক কী বলছে? আপনার জেলায় কত শতাংশ ভোট পড়ল? এক নজরে দেখে নিন বিস্তারিত পরিসংখ্যান।

রাজ্যের বিভিন্ন জেলার ভোটদানের শতাংশ তুলে ধরা হলো (election 2026)
১.কোচবিহার: ৯৬.২০% (সর্বোচ্চ)
ভোটার: পুরুষ ১১,৭৪,২৯২ | মহিলা ১০,৮৯,৪৭৩ | তৃতীয় লিঙ্গ ১৭
ভোট দিয়েছেন: পুরুষ ১১,২৬,৬৩৬ | মহিলা ১০,৫১,২০৫ | তৃতীয় লিঙ্গ ১৪
২.দক্ষিণ দিনাজপুর: ৯৫.৪৪%
ভোটার: পুরুষ ৫,৯৮,০৮৬ | মহিলা ৫,৬১,৩৯০ | তৃতীয় লিঙ্গ ৪৩
ভোট দিয়েছেন: পুরুষ ৫,৬৭,০২২ | মহিলা ৫,৩৯,৬৫০ | তৃতীয় লিঙ্গ ২৭
৩.মালদা: ৯৪.৭৯%
ভোটার: পুরুষ ১৪,৪২,০৮৯ | মহিলা ১৩,৪৯,৬২৭ | তৃতীয় লিঙ্গ ৬৭
ভোট দিয়েছেন: পুরুষ ১৩,৫১,০২৪ | মহিলা ১২,৯৫,২৯২ | তৃতীয় লিঙ্গ ২৬
৪.জলপাইগুড়ি: ৯৪.৭৬%
ভোটার: পুরুষ ৮,৭২,৭৯৯ | মহিলা ৮,৪৬,৯৮৪ | তৃতীয় লিঙ্গ ১৫
ভোট দিয়েছেন: পুরুষ ৮,২৫,৬০৩ | মহিলা ৮,০৪,০০৭ | তৃতীয় লিঙ্গ ১১
৫.বীরভূম: ৯৪.৫১%
ভোটার: পুরুষ ১৩,৬৭,২৮৮ | মহিলা ১৩,২৪,০৬৮ | তৃতীয় লিঙ্গ ৩৩
ভোট দিয়েছেন: পুরুষ ১২,৮৮,০৯০ | মহিলা ১২,৫৫,৬৫৭ | তৃতীয় লিঙ্গ ১৮
৬.উত্তর দিনাজপুর: ৯৪.১৬%
ভোটার: পুরুষ ১০,৪১,০৩৮ | মহিলা ৯,২৭,৮৮৯ | তৃতীয় লিঙ্গ ৬৬
ভোট দিয়েছেন: পুরুষ ৯,৬৭,৭৪৮ | মহিলা ৮,৮৬,২৭০ | তৃতীয় লিঙ্গ ৩৪
৭.মুর্শিদাবাদ: ৯৩.৬৭%
ভোটার: পুরুষ ২৫,৮৮,৭৮১ | মহিলা ২৪,৩৭,৩৮৪ | তৃতীয় লিঙ্গ ৭৫
ভোট দিয়েছেন: পুরুষ ২৩,৭২,৬১৫ | মহিলা ২৩,৩৫,১৯০ | তৃতীয় লিঙ্গ ৪৩
৮.আলিপুরদুয়ার: ৯৩.২০%
ভোটার: পুরুষ ৫,৯০,০৯৫ | মহিলা ৫,৭৪,৩৯৫ | তৃতীয় লিঙ্গ ১৬
ভোট দিয়েছেন: পুরুষ ৫,৪৭,৫৬৬ | মহিলা ৫,৩৭,৭৪৯ | তৃতীয় লিঙ্গ ৫
৯.পূর্ব মেদিনীপুর: ৯২.৭৫%
ভোটার: পুরুষ ২১,৪৫,২২০ | মহিলা ২০,১৪,৮৯৫ | তৃতীয় লিঙ্গ ৪১
ভোট দিয়েছেন: পুরুষ ১৯,৫৮,৬৭২ | মহিলা ১৮,৯৯,৭৫২ | তৃতীয় লিঙ্গ ১৯
১০.বাঁকুড়া: ৯২.৫৫%
ভোটার: পুরুষ ১৪,৮৬,৫৯৬ | মহিলা ১৪,৩২,৮২৪ | তৃতীয় লিঙ্গ ২
ভোট দিয়েছেন: পুরুষ ১৩,৭০,৪৩৯ | মহিলা ১৩,৩১,৩৯৪ | তৃতীয় লিঙ্গ ২
১১.ঝাড়গ্রাম: ৯২.২৬%
ভোটার: পুরুষ ৪,৫৮,৬১৩ | মহিলা ৪,৫২,৩৩৯ | তৃতীয় লিঙ্গ ৭
ভোট দিয়েছেন: পুরুষ ৪,১৯,৯৭৯ | মহিলা ৪,২০,৫০৪ | তৃতীয় লিঙ্গ ৩
১২.পশ্চিম মেদিনীপুর: ৯২.১৯%
ভোটার: পুরুষ ১৯,১৯,৫৪৭ | মহিলা ১৮,৫১,২২৮ | তৃতীয় লিঙ্গ ২০
ভোট দিয়েছেন: পুরুষ ১৭,৪৫,৪৩৯ | মহিলা ১৭,৩০,৬৭৭ | তৃতীয় লিঙ্গ ১৬
১৩.পুরুলিয়া: ৯১.৫৯%
ভোটার: পুরুষ ১১,৫৬,৮৪৭ | মহিলা ১০,৯৫,৯৬৬ | তৃতীয় লিঙ্গ ১৪
ভোট দিয়েছেন: পুরুষ ১০,৫৬,১৯৯ | মহিলা ১০,০৭,১৬৮ | তৃতীয় লিঙ্গ ৮
১৪.পশ্চিম বর্ধমান: ৯০.৩২%
ভোটার: পুরুষ ১০,০৫,৩৭৮ | মহিলা ৯,৫৯,৬৯০ | তৃতীয় লিঙ্গ ২৩
ভোট দিয়েছেন: পুরুষ ৯,১০,৫৪৬ | মহিলা ৮,৬৪,৪০৩ | তৃতীয় লিঙ্গ ১১
১৫.দার্জিলিং: ৮৮.৯৮%
ভোটার: পুরুষ ৫,৫২,০৬৪ | মহিলা ৫,৫৮,৩৩৫ | তৃতীয় লিঙ্গ ২৬
ভোট দিয়েছেন: পুরুষ ৪,৮৯,৭৩৯ | মহিলা ৪,৯৮,২৬১ | তৃতীয় লিঙ্গ ১৭
১৬.কালিম্পং: ৮৩.০৪%
ভোটার: পুরুষ ১,০০,৮৪৬ | মহিলা ১,০০,৭৭৩ | তৃতীয় লিঙ্গ ০
ভোট দিয়েছেন: পুরুষ ৮৪,৫৩২ | মহিলা ৮২,৮৮৬ | তৃতীয় লিঙ্গ ০
রাজ্য মোট চিত্র election 2026
মোট ভোটার:
পুরুষ ১,৮৪,৯৯,৫৭৯ | মহিলা ১,৭৫,৭৭,২৬০ | তৃতীয় লিঙ্গ ৪৬৫
মোট ভোট দিয়েছেন:
পুরুষ ১,৭০,৮১,৮৪৯ | মহিলা ১,৬৫,৪০,০৬৫ | তৃতীয় লিঙ্গ ২৫৪
সামগ্রিক ভোটের হার: ৯৩.১৯%
বিজেপি নেতৃত্বের দাবি, এই রেকর্ড ৯৩.১৯% ভোটদান আসলে তৃণমূলের “মহা জঙ্গলরাজ” শেষ হওয়ার বার্তা দিচ্ছে। উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া এই ঢেউ দক্ষিণবঙ্গের দ্বিতীয় দফার ভোটেও বড় প্রভাব ফেলবে বলে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। তবে এখন সারা রাজ্যের নজর আগামী ২৯শে এপ্রিলের দিকে। সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রথম দফার এই পরিসংখ্যান যদি আগাম সংকেত হয়, তবে দ্বিতীয় দফায় বাংলার রাজনীতিতে এক বড়সড় ওলটপালট হতে চলেছে, তা বলাই বাহুল্য।
