Balloon Campaign
Bengal liberty, ২৫ শে এপ্রিল :
ভোট দানে উৎসাহ বাড়াতে এবং অবাধ ও সুষ্ঠ নির্বাচনের বার্তা পৌঁছে দিতে এবার আকাশে উড়ছে বিশাল আকৃতির বেলুন (Balloon Campaign)। দ্বিতীয় দফা ভোটের আগেই ভোট দানে বাধা, ‘ছাপ্পা ভোট ‘ ইত্যাদি রুখতেই মূলত এই পদক্ষেপ নির্বাচন কমিশনের (Balloon Campaign)।

দ্বিতীয় দফা ভোটের আগেই অভিনব প্রচার (Balloon Campaign)
রাজ্যে সম্প্রতি শেষ হয়েছে প্রথম দফার ভোট পর্ব। এর মধ্যেই দ্বিতীয় দফার ভোট নিয়ে সচেতনতা মূলক বার্তা দিতে অভিনব প্রচারের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শহরের আকাশে ‘ভোটের পর্ব, পশ্চিমবঙ্গে গর্ব’ নামক বেলুন উড়িয়েই এই সচেতনতা মূলক বার্তা দিলেন তাঁরা।
West Bengal Election: আউশগ্রামের তৃণমূল প্রার্থী প্রচার গরুর গাড়ি করে।@MamataOfficial @AITCofficial @bengalliberty @SuvenduWB @BJP4Bengal #WestBengalLegislativeAssemblyelection2026 #westbengalnews #westbengalpolitics #westbengal #tmcwestbengal pic.twitter.com/gCJkOR6meY
— Bengal Liberty (@bengalliberty1) April 25, 2026

এই বেলুনের মাধ্যমে কোন সচেতনতা মূলক বার্তা দিতে চাইল নির্বাচন কমিশন? (Balloon Campaign)
প্রথম দফার পরই রাজ্যে দ্বিতীয় দফার ভোট হতে চলেছে ২৯ এপ্রিল। তাই এই দ্বিতীয় দফার ভোট পর্ব যাতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সেই উদ্দেশ্যেই মূলত বেলুনের মাধ্যমে অভিনব বার্তা প্রদানের ভাবনা করেছে নির্বাচন কমিশন । ভোট দানে বাধা দেওয়া থেকে শুরু করে ছাপ্পা ভোট আটকানো – এই সবই মূলত এর মূল লক্ষ্য।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্যে সংগঠিত হয়েছিল প্রথম দফার ভোট। আর তাতেই রেকর্ড ছুঁয়েছে ৯২ শতাংশ। কিন্তু কোথা থেকে এল এতো ভোট? – সেটা নিয়েই মূলত প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
