Trump target
Bengal Liberty, ২৬ এপ্রিল ২০২৬ :
মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেই মার্কিন মুলুকে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। হোয়াইট হাউসের নৈশভোজে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প-কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় Trump target। যদিও রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প-কে তড়িঘড়ি ঘটনাস্থল থেকে সরিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়।
এই হামলার পর নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই হামলাকারী অ্যালেন কোল-কে হেফাজতে নেওয়া হয়। সিসিটিভি ফুটেজ স্পষ্ট লক্ষ করা যায় তারপরেই গ্রেফতার হামলাকারী। অল্পের জন্য আবারও রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প।

ঘটনার সূত্রপাত Trump target
হোয়াইট হাউসের নৈশভোজে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা। মোট প্রায় ২,৬০০ অতিথি সেখানে উপস্থিত ছিলেন।
নৈশভোজের পরিবেশ সবাই উপভোগ করছিলেন। এরপর ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা ছিল। তাঁর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন সবাই। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে হঠাৎই প্রেসিডেন্টকে লক্ষ্য করে পরপর গুলি চালায় এক বন্দুকবাজ, অ্যালেন কোল। প্রত্যক্ষদর্শীদের মতে, পাঁচ থেকে আটটি গুলির শব্দ শোনা গিয়েছিল।

ট্রাম্পের প্রেস বিবৃতি :
“আমি সত্যিই হতবাক। আমার কিছু বলার নেই। অল্পের জন্য আমি রক্ষা পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ—উনি আমার প্রাণ রক্ষা করেছেন। স্পেশাল ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দোষীকে হেফাজতে নেওয়া হয়েছে। খুব শীঘ্রই হামলার কারণ স্পষ্ট হবে।”
কেন এই হামলা?:
নির্বাচনী প্রচার হোক বা হোয়াইট হাউসে—বারবার হামলার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির শেষের দিনেই আবারও মারাত্মক হামলার মুখে পড়লেন মার্কিন রাষ্ট্রপতি।
এই হামলার পেছনে অন্য কোনো রাষ্ট্রের ভূমিকা রয়েছে? নাকি এটি অভ্যন্তরীণ ষড়যন্ত্র – ঘরে বাইরে সব মহলেই সমস্যায় জর্জরিত ডোনাল্ড ট্রাম্প – তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে। শেষ অবধি তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই নজর গোটা বিশ্বের।
