Parambrata Chattopadhyay
Bengal liberty, kolkata :
টলিউডের সাথে রাজনীতির যোগসূত্র নেহাৎ নতুন কিছু নয় (Parambrata Chattopadhyay)। এর আগেও বহু তারকা কে নামতে দেখা গেছে রাজনীতির মঞ্চে। এবার সেই পথেই হাঁটলেন অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। প্রার্থী না হলেও বিধানসভা নির্বাচনের আবহে তৃণমূলের হয়ে প্রচারে নামলেন তিনি (Parambrata Chattopadhyay)।

রাজনীতির মঞ্চে নতুন ইনিংস এর সূচনা পরমের (Parambrata Chattopadhyay)
কিছুদিন আগে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগে খবর রটেছিল যে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হতে পারেন অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তবে যা রটে তার কিছুটা তো ঘটে! তাই এবারের নির্বাচনে প্রার্থী না হলেও তৃণমূলের হয়ে কৃষ্ণনগরে প্রচার করতে দেখা গেল তাকে। সেখানে উপস্থিত জন সাধারণ কে দিলেন বিশেষ বার্তা ও।

কৃষ্ণনগরের আয়োজিত মঞ্চে কোন বিশেষ বার্তা দিলেন? (Parambrata Chattopadhyay)
এদিন নদীয়ার কৃষ্ণ নগরে আয়োজিত জনসভার মঞ্চে দাঁড়িয়ে পরমব্রত বলেন, ‘কৃষ্ণনগর দক্ষিণের এই পুণ্য ভূমি থেকে আজকে ব্যক্তিগত ভাবে আমার এই রাজনৈতিক মঞ্চে যাত্রা শুরু হচ্ছে। কিন্তু আজ কেন আমি এই এত ধুলো, রোদ সব কিছুকে উপেক্ষা করে ভরদুপুরে ছুটে এলাম, তার কারণটা একটাই, আমার মনে হয়েছে ২০২৬-এর এই নির্বাচন শুধু নির্বাচন নয়, এটা বাংলা-বাঙালির আত্মসম্মান ও আত্মমর্যাদা রক্ষার লড়াই। সেই লড়াইয়ে আমার মনে হয় এই প্রত্যেকটা বাঙালির সামিল হওয়া দরকার।’
এছাড়াও সেখানে উপস্থিত থাকা মহিলা দের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, এখানে যারা অধিকাংশ মায়েরা – বোনেরা রয়েছেন তাঁদের আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই যে, পশ্চিমবঙ্গ এবছর ও মহিলাদের জন্য সব থেকে নিরাপদ রাজ্য বলে ঘোষিত হয়েছে। সুতরাং, মহিলা দের সুরক্ষা সংক্রান্ত কোনো জ্ঞান আমরা মেনে নেব না। তাই এই বছরের নির্বাচন বাংলা ও বাঙালির আত্ম সম্মান ও আত্ম মর্যাদা রক্ষার লড়াই। টলিউডে পরম ব্রতর এই রাজনৈতিক পদার্পন বিধানসভা নির্বাচনের আবহে এক নতুন সমীকরণ তৈরি করল। এখন দেখার বিষয় একটাই যে, তিনি অভিনয় জগতের মত রাজনৈতিক ময়দানে ও সাধারণ মানুষের মন জয় করতে পারেন কি না?
