Sujay Hazra
Bengal Liberty: জমি জালিয়াতি ও নার্সিংহোম থেকে টাকা হাতানোর অভিযোগের পর এবার সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নতুন করে মামলার মুখে পড়লেন মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে নতুন এফআইআর। এই মামলায় তাঁর সহযোগী হিসেবে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়েরও।

প্রতারণার অভিযোগে সুজয় হাজরা (Sujay Hazra)
অভিযোগ, সুজয় হাজরা ও তাঁর সঙ্গীরা ১২টি সরকারি পদে চাকরির লোভ দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে মোট ৩৮ লক্ষ টাকা দাবি করেন।প্রাথমিক ধাপে ১২ লক্ষ টাকা প্রদানের পর অভিযোগকারীকে চাকরির নিয়োগপত্র ও মেডিক্যাল পরীক্ষার নথিপত্র দেওয়া হলেও বাস্তবে চাকরি মেলেনি।টাকা ফেরত চাইলে অভিযুক্তরা অভিযোগকারীকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে অভিযোগ।

বর্তমান আইনি পরিস্থিতি (Sujay Hazra)
সোমবার থেকে ১২ লক্ষ টাকা প্রতারণার দায়ে সুজয় হাজরা ৯ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।এর আগে শালবনী থানার জমি দুর্নীতি মামলায় তিনি ৮ দিন পুলিশ হেফাজতে ছিলেন।এই জালিয়াতি চক্রের তদন্তে নেমে সুজয় হাজরা ও তাঁর সহযোগী সুমিত রায়ের যোগসূত্র পায় পুলিশ। সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং সিআইডির তরফে তাঁর নামে লুক আউট নোটিস জারি করা হয়েছে।
বর্তমানে সুজয় হাজরা পুলিশের কঠোর নজরদারিতে রয়েছেন এবং ডেবরা থানার পুলিশ এই নতুন প্রতারণা মামলার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।


