Dhaniyakhali violance
Bengal Liberty, ২৯ এপ্রিল:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলাকালীন হুগলি জেলার ধনিয়াখালি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে নকল ইভিএম ব্যবহার করে ভোট প্রভাবিত করার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। Dhaniyakhali violance

নকল ইভিএম নিয়ে ভোটারদের প্রভাবিত অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা Dhaniyakhali violance
স্থানীয় সূত্রে জানা গেছে, দশঘড়া ২ নম্বর পঞ্চায়েত এলাকার ৯০ নম্বর বুথ সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে নকল ইভিএম নিয়ে ভোটারদের তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোট দিতে চাপ দেওয়ার অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যক্তির নাম অরূপ ঘোষ বলে দাবি করা হয়েছে, যিনি স্থানীয়ভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলেও অভিযোগকারীদের বক্তব্য। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবিষয়ে এখনও বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দল বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশন ও স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এবং বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক দোষারোপ শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
