Election 2026
Bengal Liberty, ২৯ এপ্রিল:
দক্ষিণ কলকাতায় জমে উঠেছে ভোটের লড়াই। দ্বিতীয় দফার নির্বাচনের দিন দুপুর ৩টে পর্যন্ত ভোটগ্রহণের যে পরিসংখ্যান সামনে এসেছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ Election 2026। নির্বাচন কমিশনের ‘পোলিং ট্রেন্ডস’ অ্যাপ অনুযায়ী, দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের গড় ভোটদানের হার ৭৮.৬৮ শতাংশ।

জেলাভিত্তিক ভোটের চিত্র (দুপুর ৩টে পর্যন্ত)
পূর্ব বর্ধমান: ৮৩.১১ শতাংশ (সর্বোচ্চ)
হুগলি: ৮০.৭৭ শতাংশ
নদিয়া: ৭৯.৭৯ শতাংশ
কলকাতা উত্তর: ৭৮.০০ শতাংশ
হাওড়া: ৭৭.৭৩ শতাংশ
উত্তর ২৪ পরগনা: ৭৭.৩৯ শতাংশ
দক্ষিণ ২৪ পরগনা: ৭৬.৭৫ শতাংশ
কলকাতা দক্ষিণ: ৭৫.৩৮ শতাংশ (সর্বনিম্ন)
রাসবিহারীতে হাড্ডাহাড্ডি টক্কর, ভবানীপুর কড়া নজর
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ৩টে পর্যন্ত রাসবিহারী বিধানসভা কেন্দ্রে (AC-160) সর্বোচ্চ ৭৬.৩৮ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, সব নজর কেড়ে রাখা ভবানীপুর কেন্দ্রে (AC-159) ভোট পড়ার হার ৭৫.৬৬ শতাংশ। রাসবিহারী থেকে কিছুটা পিছিয়ে পড়লেও ভবানীপুরেও জাঁকিয়ে ভোট পড়ছে বলে মনে করা হচ্ছে।
গত দফার মতো এবারও তিলোত্তমার দুই জেলা কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ ভোটদানের দৌড়ে কিছুটা পিছিয়ে রয়েছে। তবে ১টার তুলনায় ৩টে পর্যন্ত সব জেলাতেই গড়ে ১৫-১৭ শতাংশ ভোট বেড়েছে, যা একটি ভালো লক্ষণ বলে মনে করছেন সকলে।
