congress party office vandalism
Bengal Liberty: প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

দুই পক্ষের বয়ান অনুসারে হামলার কারণ
প্রদেশ কংগ্রেসের অভিযোগ, সকাল সাড়ে ১১ টা নাগাদ বিজেপি নেতা রাকেশ সিং তাঁর দল বল নিয়ে ঢুকে পরে মৌলালিতে অবস্থিত প্রদেশ কংগ্রেস দপ্তরে। এরপরেই পার্টি অফিসে ভাঙচুর চালানোসহ রাহুল গান্ধীর ব্যানারে কালি লেপে দেন রাকেশ সিং।
ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে Bengal liberty কে রাকেশ সিং জানান, সম্প্রতি বিহারে রাহুল গান্ধীর কর্মসূচির অবহে প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত মাকে কটূক্তি করার অভিযোগ উঠেছিল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ জানতে আজ এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। তবে দপ্তরের অন্দরে বা বাইরে কোনও রকমের ভাঙচুর চালাননি বলেই দাবি তাঁর।
এ প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র সৌম আইচ বক্তব্য, ‘ভোটকারচুপি ধরা পরে গিয়েছে বিজেপির। সেই কারণেই কর্মীদের অনুপস্থিততে, ফাঁকা প্রদেশ কংগ্রেস দপ্তরে ঢুকে হামলা চালায় বিজেপি আশ্রিত গুন্ডা বাহিনী।’
অন্যদিকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করে হামলাকারীদের গ্রেপ্তারির দাবি তোলেন। একইসঙ্গে কংগ্রেসকর্মীদের শহরে বুকে আন্দোলন চালানোর বার্তা দেন। এদিন বঙ্গ বিজেপিকে সতর্ক করে হুমকির সুরে অধীর বলেন, ‘দরকার হলে আমরাও বিজেপির পার্টি অফিসে যাব। এক তরফা চলবে না।’
