assembly
Bengal liberty: রাজ্য বিধানসভায় চারদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল শাসক দলের তরফে। প্রথমদিনেই আদালত চত্বরে বিক্ষোভ জানিয়ে বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ চাইতে দেখা গেলে বিজেপি বিধায়কদের। একইসঙ্গে বিধানসভায় শাসকদলের একাধিপত্য বিস্তারের অভিযোগ তুলে সাংবাদিকদের বলেন, ‘বিধানসভায় একতরফা অধিবেশন ডাকে রাজ্যের শাসকদল।’ এমনকী তাঁদের বলার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না। তারিখ ঠিক করার ক্ষেত্রেও বিরোধী দলনেতার মতামত নেওয়া হয় না। এদিন এমনটাই অভিযোগ জানাতে দেখা যায় বিরোধীদলনেতাকে।
মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দু অধিকারীর (Assembly)

১ এবং ২ তারিখ পর পর অধিবেশন চলার পর, ৩ তারিখ করম পুজো থাকায় অধিবেশন বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছিল। সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিরোধীদল নেতা বলেন, ‘করম পূজার দ্বিতীয় দিনে বিধানসভা ডেকে বসে আছে। মুখ্যমন্ত্রী গান করবে বলে।’পাশাপাশি চার তারিখের পরিবর্তে ৮ তারিখ অধিবেশন বসার দাবি তোলেন বিরোধীদলনেতা।
