Amit Shah Kolkata
Bengal liberty desk, kolkata :
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ডামাডলে এমনিতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি Amit Shah Kolkata। এর মাঝেই বঙ্গ রাজনীতিতে খাস শহর কলকাতায় পারদ চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাতে নির্বাচনের দ্বিতীয় পর্বে থাকা দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, ২৭ এপ্রিল পর্যন্ত এ রাজ্যেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

কেন বাংলায় শাহ? Amit Shah Kolkata
বিধানসভা নির্বাচনী ভোট পর্বে জোরদার প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের আরও বেশ কয়েকজন সর্বভারতীয় নেতা রাজ্যজুড়ে করছেন একের পর এক জন সভা। তবে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কলকাতায় আগমনে বঙ্গ রাজনীতির পারদ কিছুটা হলেও চরমে। জানা গিয়েছে, ২৭ এপ্রিল অবধি বাংলাতেই থাকবেন তিনি। দুই দফার ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বাংলা ছাড়বেন না শাহ!

এসে কি বললেন অমিত শাহ?
কুলটিতে একটি নির্বাচনী জনসভায় গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিজেপি সরকার গঠন করলে বাংলা অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত হবে। এছাড়াও বাংলায় চালু করা হবে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউসিসি) । তিনি বলেন, তৃণমূল সরকার মাফিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত। নতুন সরকার রাজ্যে বিস্তার লাভ করা সিন্ডিকেট, মাফিয়া এবং গুন্ডামির অবসান ঘটাবে। তিনি আরও বলেন, বড় বড় মাফিয়াদের মুখোশ উন্মোচন করে পাঠানো হবে জেলে।
প্রসঙ্গত, আজ পশ্চিমবঙ্গে ভোট প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। হুগলির ও উত্তর ২৪ পরগনায় সহ এই দুই জেলায় জন সভা করবেন তিনি। সব মিলিয়ে, বাংলা দখলে এবার আর কোনো ফাঁক রাখতে চাইছে না বিজেপি সরকার। তাই অনুপ্রবেশকারীদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে লড়াই জারি গেরুয়া শিবিরের।
