Abhishek Banerjee
গ্রেফতারির ভয়ে কলকাতামুখী হল না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লি বিমানবন্দর থেকে প্রত্যাবর্তন করলেন তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড। জাল সাক্ষরের অভিযোগে ইতিমধ্যেই তিনবার CID r হাজিরা এরিয়ে গেছেন অভিষেক। গতকাল, বিকেল পাঁচটায় ভবানীভবনের হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু পারপরিকল্পিত বৈঠকে দিল্লি থাকায় সমনে উপস্থিত ছিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ, বৈঠক শেষে মমতা সহ অভিষেকের কলকাতায় ফেরার কথা ছিল। গ্রেফতারির ভয়ে দিল্লি থেকে ফিরলেন না অভিষেক

গ্রেফতারির ভয় অভিষেকের?
রাজনৈতিক জল্পনার মধ্যেই আগামীকাল কলকাতা ফিরছেন অভিষেক। সূত্রের খবর, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের কারণে কলকাতায় ফেরেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে কলকাতায় ফিরেই নতুন করে কোন আইনি জটিলতা তৈরী হবে কিনা সেই সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কোন তথ্য সামনে আসেনি।
প্রসঙ্গত, জাল সই কান্ড, ইডির নিয়োগ দুর্নীতির নোটিস – নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজনৈতিক আলোচনার তুঙ্গে। জাল সই মামলায় পরপর তিনদিন গোয়েন্দা বিভাগীয় নোটিস এড়িয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। প্রথমবার অসুস্থতা, দ্বিতীয়বার কাজের অজুহাত, তৃতীয়বার দিল্লির বৈঠক এবং কলকাতা হাইকোর্টে মামলা চলছে। তবে গ্রেফতারি এড়াতেই কি তিনি কলকাতা ফিরলেন না! তা নিয়ে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। এখন নজর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের কলকাতায় ফেরা এবং পরিস্থিতি কোনদিকে মোড় নেয়।

