Narendra Modi
Bengal Liberty:
একটানা সবচেয়ে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী থাকার নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করে তুললেন মোদি সরকার। আর সেই ঐতিহাসিক মুহূর্তে এনডিএর সম্মেলনের মঞ্চ থেকে বিরোধীপক্ষের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদির বার্তা (Narendra Modi)
মূলত প্রাক্তন শাসকদল কংগ্রেসের প্রতি তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। এনডিএ মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ ২০১৪ সালে যখন আমি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলাম তখন দেশ কংগ্রেসের কোটি টাকার দুর্নীতির পাঁকে নিমজ্জিত। কিন্তু আজকের ভারত সেই দুর্নীতি থেকে একেবারে মুক্ত।’ মোদির কথায়, আজ দেশের ১৪০ কোটি মানুষ একটি উন্নত, আত্মনির্ভর ও শক্তিশালী ভারতের স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব সরকারের প্রতিটি স্তরের। আজ, সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। মধ্যবিত্তের ওপর থেকে বিস্তর করের বোঝা হালকা হয়েছে। ২০২৫ সালে দেশের আয়ের বৃদ্ধি ঘটেছে ৭.৭ শতাংশ।

প্রধানমন্ত্রী আরও জানান, ‘দুর্নীতির একটা সিস্টেম গড়ে তুলেছিল কংগ্রেস। জালের মতো ছড়িয়েছিল এই সিস্টেম। দেশকে অসহায়তার দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু সেই দুর্নীতি পেরিয়ে দেশের প্রত্যেকটি মানুষ বিকশিত ভারতের স্বপ্ন দেখছে। এটা কোনও একজন ব্যক্তির স্বপ্ন নয়, গোটা দেশের স্বপ্ন। প্রত্যেকটা মুহূর্ত এই স্বপ্নপূরণের জন্য কাজ করা উচিত।’

