Nandigram Diwas 14 March
Bengal Liberty, ১৪ মার্চ :
২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামের জমি রক্ষা আন্দোলনের সময় পুলিশের গুলিতে ১৪ জনের মৃত্যুর (Nandigram Diwas 14 March) অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পরই পরবর্তীতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের পথ তৈরি করে । বলা বাহুল্য, ২০১১ সালের শাসন পরিবর্তনের পেছনে নন্দীগ্রাম আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নন্দীগ্রামের ঘটনাকে স্মরণ করে ২০০৮ সাল থেকেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি প্রতি বছর ১৪ মার্চ দিনটিকে ‘নন্দীগ্রাম দিবস’ (Nandigram Diwas 14 March) হিসেবে পালন করে আসছে। ওই দিনের শহিদদের স্মরণে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিও পালন করা হয়।

২০০৮ সাল থেকে পালিত হচ্ছে ‘নন্দীগ্রাম দিবস’।সেইসময় তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারী (Nandigram Diwas 14 March)। তিনিও এই নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। দল বদলালেও শহীদদের স্মরণে করে প্রতি বছরের মতো এবারও নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এক্স পোস্টে শহিদদের প্রতি শ্রদ্ধা শুভেন্দুর (Nandigram Diwas 14 March)
নন্দীগ্রাম দিবস উপলক্ষে এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “শহিদদের বলিদান, ভুলবে না নন্দীগ্রাম… বশ্যতা বিরোধের সংগ্রাম, আজও ভুলিনি নন্দীগ্রাম।”
শহিদদের বলিদান, ভুলবে না নন্দীগ্রাম…
বশ্যতা বিরোধের সংগ্রাম, আজও ভুলিনি নন্দীগ্রাম।অভিশপ্ত ১৪ই মার্চ ২০০৭…
বশ্যতা বিরোধী নন্দীগ্রাম জমি রক্ষার আন্দোলনে তৎকালীন পুলিশ ও হার্মাদ বাহিনীর নৃশংস আক্রমণে নিহত নন্দীগ্রামের শহিদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। pic.twitter.com/SjxYnZGGbx— Suvendu Adhikari (@SuvenduWB) March 14, 2026
পোস্টে তিনি ১৪ মার্চ ২০০৭-কে ‘অভিশপ্ত দিন’ বলে উল্লেখ করে দাবি করেন, জমি রক্ষার আন্দোলনের সময় তৎকালীন পুলিশ ও হার্মাদ বাহিনীর নৃশংস আক্রমণে নন্দীগ্রামের বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই শহিদদের প্রতি তিনি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানান।
