Narendra Modi address to nation
Bengal Liberty, Kolkata :
পাঁচ রাজ্যের নির্বাচনী উত্তাপে রাজনৈতিক পারদ যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি Narendra Modi address to nation। আজ রাত সাড়ে ৮টায় তাঁর এই ভাষণ ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। বিশেষ করে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ার পর এই প্রথমবার দেশের সামনে মুখ খুলতে চলেছেন তিনি ফলে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ, সকলের নজর এখন এই ভাষণের দিকে।

মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করবেন মোদি? Narendra Modi address to nation
সাম্প্রতিক অধিবেশনে ১৩১তম সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ না হওয়ায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিতর্ক। দীর্ঘদিন ধরে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে আনা এই বিল আটকে যাওয়ায় কেন্দ্রের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আজকের ভাষণে প্রধানমন্ত্রী মোদি এই ইস্যুতেই জোর দিতে পারেন এবং দেশের মহিলাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিতে পারেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি।

ভোটের অঙ্কে ‘মহিলা ফ্যাক্টর’
বর্তমানে পাঁচ রাজ্যের নির্বাচনী লড়াই চলছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শেষ হলেও এখনও বাকি রয়েছে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে। এর মধ্যে বাংলার নির্বাচন ঘিরে আলাদা করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।বিশেষজ্ঞদের মতে, বাংলায় মহিলা ভোটারদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্প ইতিমধ্যেই মহিলা ভোটব্যাঙ্কে প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে মহিলা সংরক্ষণ বিলকে সামনে রেখে নতুন করে রাজনৈতিক বার্তা তৈরি করতে চাইছে বিজেপি। সেই প্রেক্ষাপটে আজকের ভাষণকে অত্যন্ত কৌশলগত বলেই মনে করা হচ্ছে।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও অর্থনীতি
এদিন সকালেই মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদি। আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব যাতে ভারতের অর্থনীতি ও বাজারে না পড়ে, সেই দিকেই মূলত জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এবং জানা গেছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এবং ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স দু’টি গুরুত্বপূর্ণ বৈঠকেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এবং এরই মধ্যে কেন্দ্র সরকারের তরফে ডিএ বৃদ্ধির ঘোষণা কর্মীদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে, যা ভোটের আবহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সব মিলিয়ে, আজকের ভাষণ শুধুমাত্র একটি আনুষ্ঠানিক বক্তব্য নয় বরং নির্বাচনী কৌশল, নারী ভোটব্যাঙ্ক, এবং আন্তর্জাতিক পরিস্থিতি এই তিনটি বড় ইস্যুকে কেন্দ্র করে একাধিক বার্তা দেওয়ার মঞ্চ হতে চলেছে। প্রধানমন্ত্রী মোদি ঠিক কোন দিকটি বেশি গুরুত্ব দেন, সেটাই এখন দেখার।
