Narendra Modi Bengal visit
Bengal Liberty, Kolkata :
ভোটের গুরুত্বপূর্ণ পর্যায়ে আজ রাতেই রাজ্যে পৌঁছচ্ছেন নরেন্দ্র মোদি Narendra Modi Bengal visit। সূত্রের খবর, অন্ডাল বিমানবন্দরে নামবে তাঁর বিশেষ বিমান। সেখান থেকে সরাসরি দুর্গাপুরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। আগামীকাল থেকেই শুরু হবে জঙ্গলমহলে হাইভোল্টেজ প্রচারের প্রস্তুতি।

দুর্গাপুরে রাত্রিবাস Narendra Modi Bengal visit
জানা গিয়েছে, দুর্গাপুরেই রাত্রিবাস করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। অন্ডাল বিমানবন্দর চত্বর থেকে শুরু করে দুর্গাপুরের নির্দিষ্ট রাত্রিবাসের স্থান পর্যন্ত কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী, পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শহরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রুট ম্যাপ খতিয়ে দেখা, ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা মহড়া সবকিছুই খুঁটিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে। সাধারণ মানুষের যাতায়াতে যাতে সমস্যা না হয়, সেই দিকেও নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর।
রাজনৈতিক মহলের মতে, এই রাত্রিবাস শুধুমাত্র প্রটোকল নয়, বরং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের দিন জঙ্গলমহলে টানা একাধিক জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। সেই কারণেই আগে থেকেই এলাকায় পৌঁছে সংগঠনের সঙ্গে সমন্বয়, নিরাপত্তা খতিয়ে দেখা এবং প্রচারের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে চাইছে বিজেপি নেতৃত্ব।
রবিবার জঙ্গলমহল জুড়ে একাধিক জনসভা করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। রাজনৈতিক মহলের মতে, এই অঞ্চলকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব।

দিনের শুরুতেই বাঁকুড়ার বড়জোড়ায় সভা করবেন
নরেন্দ্র মোদি। তারপর পুরুলিয়ায় আরেকটি জনসভা রয়েছে তাঁর। দুপুর গড়াতেই ঝাড়গ্রাম স্টেডিয়ামে দলীয় প্রার্থীদের সমর্থনে ভাষণ দেওয়ার কথাও রয়েছে প্রধান মন্ত্রীর। উল্লেখ্য জানা গেছে জঙ্গলমহলের একাধিক জেলায় টানা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ঝাড়গ্রামের পর পশ্চিম মেদিনীপুরের বেলদাতেও জনসভা করার কথা রয়েছে। আদিবাসী অধ্যুষিত এই অঞ্চলে ভোটের সমীকরণ বদলাতে চায় বিজেপি। সেই কারণেই পরপর সভার মাধ্যমে সরাসরি ভোটারদের কাছে পৌঁছতে চাইছেন প্রধানমন্ত্রী।
ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে স্বাভাবিকভাবেই চড়ছে রাজনৈতিক পারদ। শাসক-বিরোধী তরজাও তুঙ্গে। সব মিলিয়ে, রাতের এই আগমন থেকেই কার্যত শুরু হচ্ছে আগামীকালের হাইভোল্টেজ রাজনৈতিক কর্মসূচির কাউন্টডাউন।
