Kailash Mishra Brother Office Raid
Kailash Mishra Brother Office Raid

Kailash Mishra Brother Office Raid: অবৈধ ওষুধ পাচারে পুলিশের জালে তৃণমূল যুবনেতার ভাই

Bengal Liberty: অবৈধ ওষুধ ব্যবসা এবং গরমিলের অভিযোগে হাওড়ার লিলুয়ায় তৃণমূলের যুব নেতা কৈলাশ মিশ্রের ভাইয়ের অফিসে অভিযান চালায় বেলুড় থানার পুলিশ (Kailash Mishra Brother Office Raid)। ড্রাগ কন্ট্রোল ব্যুরো অগ্রসেন স্ট্রিটে অবস্থিত অফিসটিতে তল্লাশি চালালে উদ্ধার হয় একাধিক অবৈধ ওষুধ। ওষুধের হোলসেল ব্যবসা রয়েছে যুবনেতা কৈলাশের ভাইয়ের। তবে এই বিষয়ে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাতে চাননি ড্রাগ কন্ট্রোল ব্যুরো। দীর্ঘক্ষণ ধরে অভিযান চালানোর পর অফিসটি সিল করে দেয় প্রশাসন।

Kailash Mishra Brother Office Raid
Kailash Mishra Brother Office Raid

একাধিক অবৈধ ওষুধ উদ্ধার (Kailash Mishra Brother Office Raid)

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধভাবে ওষুধ মজুত করে রাখা এবং বিক্রির অভিযোগ উঠেছিল ওই অফিসের বিরুদ্ধে। দীর্ঘ দিন এই অবৈধ ব্যবসা চলত। পুলিশের হঠাৎ অভিযানের ফলে এলাকায জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূল যুব নেতার ভাইয়ের অফিসে কীভাবে আসলো এই অবৈধ ওষুধ, তা নিয়ে তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ আধিকারিকরা।

Advertisement
Advertisement

পুলিশ উপস্থিত হলে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দা দাবি করেছেন, ” কৈলাশ মিশ্রের ভাইয়ের ওই অফিসে ওষুধের হোলসেল ব্যবসা চলে। ড্রাগ কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে কিছু গরমিলের তথ্য যাচাই করতে এসেছিলেন। দীর্ঘ তল্লাশির পর ড্রাগ কন্ট্রোল ব্যুরো অফিসটি সিল করে দিয়েছে। বহুদিন ধরেই এই অবৈধ ব্যবসা চলত। তৃণমূলের জমানায়, বহুবার পুলিশকে জানানোর পরেও কোন উদ্যোগ নেওয়া হয়নি। পালাবদলের পর, পুলিশ অভিযান চালিয়ে এই অফিস বন্ধ করল।

আরো পড়ুন:- Suvendu Adani Meeting: শুভেন্দু–করণ আদানি বৈঠক ঘিরে জল্পনা, পরিকাঠামো ও শিল্প বিনিয়োগে নতুন সম্ভাবনা রাজ্যে?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury