Suvendu Adani Meeting
Suvendu Adani Meeting

Suvendu Adani Meeting: শুভেন্দু–করণ আদানি বৈঠক ঘিরে জল্পনা, পরিকাঠামো ও শিল্প বিনিয়োগে নতুন সম্ভাবনা রাজ্যে?

Bengal Liberty: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে অরুণ আদানির সাম্প্রতিক বৈঠককে ঘিরে রাজনৈতিক ও শিল্পমহলে জোর আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি, বৈঠকে পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ এবং লজিস্টিক্স খাতের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে (Suvendu Adani Meeting)। বিশেষ করে গ্রিনফিল্ড সড়ক প্রকল্পের মতো বৃহৎ পরিকাঠামোগত উদ্যোগ নিয়ে কথাবার্তা হয়ে থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

রাজ্যে বিনিয়োগের ইঙ্গিত (Suvendu Adani Meeting)

শিল্পমহলের একাংশের মতে, এই বৈঠক শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাজ্যে সম্ভাব্য নতুন বিনিয়োগের রূপরেখা তৈরির দিকেও ইঙ্গিত করতে পারে। দীর্ঘদিন ধরেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের উন্নয়ন প্রকল্প ও বিনিয়োগের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। সেই প্রেক্ষাপটে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে

Karan Adani (Suvendu Adani Meeting)
Karan Adani (Suvendu Adani Meeting)

করা হচ্ছে।

 

পরিকাঠামো, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা এবং লজিস্টিক্স নেটওয়ার্ক সম্প্রসারণে আদানি গোষ্ঠীর অভিজ্ঞতা ও উপস্থিতি দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে (Suvendu Adani Meeting)। ফলে রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে ভবিষ্যতে বড় মাপের বিনিয়োগের পথ খুলতে পারে এই আলোচনা এমনই জল্পনা সংশ্লিষ্ট মহলে।যদিও বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা বা সিদ্ধান্ত সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবু রাজ্যের অর্থনীতি ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে এই বৈঠককে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুন: ভাঙনের পর তৃণমূলের সব কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা মমতার

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury