TMC Commitee
Bengal Liberty: বিধানসভা নির্বাচনে তৃণমূলের হার ও পরবর্তী দল ভাঙন থেকে শিক্ষা নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে ব্যস্ত। যার জন্য নেওয়া হলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত (TMC Commitee)।দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত কমিটি এবং দলের সকল শাখা ও ফ্রন্টাল সংগঠনের বর্তমান কমিটিগুলি অবিলম্বে ভেঙে দেওয়া হয়েছে।
কমিটি ভাঙনের উদ্দেশ্য (TMC Commitee)
এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল দলীয় সংগঠনের প্রতিটি স্তরে একটি বিস্তৃত আত্মসমীক্ষা, কর্মদক্ষতার মূল্যায়ন এবং সাংগঠনিক পর্যালোচনা সম্পন্ন করা। দীর্ঘদিনের অভিজ্ঞতা, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আগামী দিনের চ্যালেঞ্জকে সামনে রেখে সংগঠনকে আরও কার্যকর ও জনমুখী করে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যে হারে আদি এবং নব্য তৃণমূল দূরত্ব বাড়িয়েছে তাতে কে দলে থাকছেন কে দল ছাড়ছেন তা এখনো স্পষ্ট নয়। তাই যারা দল ছেড়ে বেরিয়ে যাবেন তাদের শূন্যপদ ভরাতে ইতিমধ্যে পদগুলি ফাঁকা করছে তৃণমূল।
দলের নেতৃত্ব মনে করছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংগঠনের শক্তি ও দুর্বলতার নিরপেক্ষ মূল্যায়ন অত্যন্ত প্রয়োজন। সেই কারণেই প্রতিটি স্তরে পর্যালোচনার মাধ্যমে

নতুন পরিকল্পনা ও কর্মপদ্ধতি নির্ধারণ করা হবে।এই মূল্যায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর দলের মূল সংগঠন এবং সমস্ত ফ্রন্টাল সংগঠনের নতুন সাংগঠনিক কাঠামো গঠন করা হবে। পরবর্তীতে সেই নতুন কমিটিগুলির ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে।
তৃণমূল কংগ্রেস স্পষ্ট করেছে, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং সংগঠনের ধারাবাহিক শক্তিবৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ। আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যম, শক্তি ও লক্ষ্য নিয়ে দল এগিয়ে যাবে।
আরও পড়ুন: মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম

