Bengal Liberty : ফের পিছিয়ে গেল টুলু মণ্ডলের রক্ষাকবচ শুনানি মামলা। মামলার কেস ডাইরি আনতে নির্দেশ দিয়েছে আদালত। যেহেতু টুলুকে আপাতত ৭ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয়েছে তাই তার আগেই হয় শুনানি। আগামী ১ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের এজলাসে শুনানি। এদিন টুলু মণ্ডলের মামলায় খামবন্দি অবস্থায় রিপোর্ট জমা দেয় রাজ্য। আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, টুলু মণ্ডলের বিরুদ্ধে কোনও লুক আউট নোটিশ নেই। পরে এই জাতীয় কিছু হলে আদালতে জানানো হবে। এর আগে বুধবার সিউড়ি থানায় টুলু মণ্ডলকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি হাজিরাও দিয়েছিলেন। এই নিয়ে তিন বার টুলুকে ডেকে পাঠানো হয়। এছাড়াও মহম্মদ বাজার থানা থেকেও টুলুকে তলব করা হয়। পাশাপাশি ভবানীভবনে সিআইডি সদর দফতরেও বেআইনি বালি খাদান মামলায় টুলুকে ডেকে পাঠানো হয়। কিন্তু সেখানে তিনি যাননি।

পিছল টুলুর রক্ষাকবচের শুনানি, জারি হয়নি লুক আউট নোটিশ
পুষ্পক ভট্টাচার্য
পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।

