Suvendu Adhikari
ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক থেকে ৩০ ফুটের হনুমান মূর্তির উদ্বোধন, শুক্রবার ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শুক্রবার বেলা ১২টা নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে মিশন হাসপাতালের ক্যানসার নিরাময় শাখার স্থাপন করবেন তিনি। এর পর দুপুর ১টা নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন সৃজনী অডিটোরিয়ামে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন শুভেন্দু। জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং সরকারি পরিষেবা নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে।

তবে জেলা সফর শেষ হলেও শুক্রবার মুখ্যমন্ত্রীর কর্মসূচি শেষ হচ্ছে না। বিকেল ৫টা নাগাদ নিউটাউনের কনভেনশন সেন্টারে শিক্ষা দফতরের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। ওই অনুষ্ঠান থেকে শিক্ষা সংক্রান্ত কোনও নতুন বার্তা দেন কি না মুখ্যমন্ত্রী, সে দিকেও নজর থাকবে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।