Bengal Liberty : কোন শিবিরের হাতে থাকবে তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল? শুক্রবার বিকেল চারটেয়Ba নির্বাচন কমিশনের দফতরে মুখোমুখি হচ্ছে তৃণমূলের দুই শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই পক্ষই নিজেদের সাংগঠনিক শক্তি এবং সমর্থনের প্রমাণ তুলে ধরবে কমিশনের কাছে। আজকের শুনানিতেই কি মিলবে জোড়াফুলের মালিকানা নিয়ে চূড়ান্ত উত্তর? নাকি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন? উত্তর শুধু সময়ের অপেক্ষা
বিকেল চারটেয় কমিশনে শুনানি
দুই শিবিরকে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, শুনানিতে সংশ্লিষ্ট পক্ষ নিজেরা হাজির হতে পারে। চাইলে আইনি প্রতিনিধিকেও পাঠানো যাবে। তবে দলের নেতারা সদলবলে উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। আইনজীবীদের মাধ্যমেই শুনানি হবে কি না, সেই বিষয়েও ধোঁয়াশা রয়েছে।শুনানির শুরুতে নিজেদের দাবির পক্ষে বক্তব্য পেশ করবে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক আখরুজ্জামান জানিয়েছেন, আপাতত তাঁদের আইনজীবীই কমিশনে দলের হয়ে সওয়াল করবেন। তাঁর দাবি, নির্বাচন কমিশনের চাওয়া সমস্ত নথি, তথ্য এবং হলফনামা জমা দিয়েছে তাঁদের শিবির।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে জোড়াফুল প্রতীকের মালিকানা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। সেই নির্দেশে চার সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই শিবিরকে হলফনামা এবং অতিরিক্ত নথি জমা দিতে বলা হয়েছিল। সাংগঠনিক স্তরে কোন শিবিরের কতটা সমর্থন রয়েছে, তার প্রমাণও হলফনামার মাধ্যমে তুলে ধরতে বলা হয়। সেই নির্দেশ মেনেই দুই পক্ষ বিপুল পরিমাণ নথি কমিশনে জমা দিয়েছে। এ বার সেই সমস্ত নথি ও যুক্তি খতিয়ে দেখে দুই পক্ষের বক্তব্য শুনবে কমিশন।


