DA increased to 60 percent
Bengal liberty desk, kolkata :
সরকারি কর্মচারী দের জন্য মহার্ঘ ভাতা ২ % বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব DA increased to 60 percent। ফলে DA ও DR এর হার বেড়ে হয়েছে মূল বেতনের ৬০%।
কি এই মহার্ঘ ভাতা? DA increased to 60 percent
মহার্ঘ ভাতা হলো সরকারি কর্মচারীদের প্রদত্ত একটি জীবনযাত্রার ব্যয় সমন্বয় ভাতা, যা মূল বেতনের একটি শতাংশ হিসাবে গণনা করা হয় এবং এর উদ্দেশ্য হলো ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সাথে বেতন ও পেনশনের সামঞ্জস্য বজায় রাখা।

পূর্বের থেকে বাড়ল ডি এ র হার :
কেন্দ্রীয় সরকারি মহার্ঘ ভাতা সর্বশেষ সংশোধিত হয়েছিল অক্টোবরে। যেটিতে পূর্বে ডি এ র হার ছিল ৫৫ শতাংশ। কিন্তু বর্তমানে নতুন সিদ্ধান্ত ঘোষণার পরে সেটি বেড়ে গিয়ে হয় ৫৮ শতাংশ। এই বৃদ্ধি মূলত কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারী মাস থেকে। যার ফলে উপকৃত হবেন কর্মরত কর্মচারী থেকে পেনশন ভোগী সকলেই।
প্রসঙ্গত, অষ্টম বেতন কমিশনের অধীনে বড় ধরনের পরিবর্তনের জন্য কর্মচারী সংগঠনগুলোর ব্যাপক দাবির পরিপ্রেক্ষিতেই মূলত এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। এছাড়াও, বেতন গণনার ক্ষেত্রে ‘পরিবার’-এর সংজ্ঞা প্রসারিত করে নির্ভরশীল পিতামাতাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও করা হয়েছে। এর পাশাপাশি বেতন বৈষম্যের উপর সর্বোচ্চ সীমা নির্ধারণ, উচ্চতর বেতন বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির সাথে সংযুক্ত ভাতারও প্রস্তাব করা হয়েছে।
এদিকে, ২০২৮ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বাড়ানো হয়েছে ৩, ০০০ কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের আর্থিক চাপ কিছুটা কমাবে বলেই মনে করছেন একাংশ।
