Virat Kohli T20
Bengal Liberty, ২৯ মার্চ ২০২৬ :
গতকাল থেকেই শুরু হয়ে গেল ক্রিকেটের সবচেয়ে বড় কার্নিভাল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (Virat Kohli T20)। প্রথম ম্যাচেই কমলা বাহিনী সানরাইজার্স হায়দেরাবাদ ৬ উইকেটে উড়িয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু(Virat Kohli T20)। ২০২ রান খুব সহজেই তুলে নেয় আরসিবি। দেবদত্ত পাডিক্কাল এবং বিরাট কোহলি এর বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে উড়ে যায় ঈশান কিষান এর দল।
ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে নতুন কৃতিত্ব স্থাপন করলেন কিং কোহলি। এশিয়ার সর্বোচ্চ টি-২০ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থান দখল করলেন তিনি। টপকে গেলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিকের এর রেকর্ড।

বিরাট কোহলি একজনই হয়
টি-টোয়েন্টি ক্রিকেটে শোয়াইব মালিক করেছেন ১৩,৫৭১ রান। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পর ২০ ওভারের ক্রিকেটে কোহলির সংগ্রহ ১৩,৬১২ রান। ঈশান কিশনদের বিরুদ্ধে ৩৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে এই রেকর্ড গড়েছেন কোহলি। শোয়েবের চেয়ে অনেক কম ম্যাচ খেলে তাঁকে টপকে গিয়েছেন তিনি।
শোয়েব খেলেছেন মোট ৫৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ, আর কোহলি শনিবার তাঁর ৪১৫তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

আরও একটি মাইলফলকের অধিকারী
শুধু এশিয়ার সর্বোচ্চ রানের মালিকই নন, আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। শনিবারের ম্যাচে আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রান তাড়া করতে গিয়ে ৪০০০ রানের মাইলফলক টপকে গেলেন কিং কোহলি।
২০২৭ বিশ্বকাপকে পাখির চোখ করেই এগিয়ে যাচ্ছেন বিরাট ‘দ্য রান মেশিন’ কোহলি। এবার দেখার, এবারের আইপিএলে আর কী কী নতুন নজির সৃষ্টি করেন ভারতের এই তারকা ব্যাটার।
