EVM violance
Bengal Liberty, ৩০ এপ্রিল:
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে স্ট্রংরুমের ভেতর ইভিএম সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। কিন্তু এই আশ্বাসের পরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরং ভোট গণনার ৪ দিন আগে ইভিএম পাহারাকে কেন্দ্র করে কলকাতার দুই প্রান্তে চরম উত্তেজনা ছড়িয়েছে।EVM violance

ক্ষুদিরামে ‘গুন্ডামি’র অভিযোগ EVM violance
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ইভিএম অসুরক্ষিত – এই দাবি তুলে রাতভর বিক্ষোভ চালায় তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন সুরক্ষার নিশ্চয়তা দিলেও তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষ, শশী পাঁজা সহ একাধিক নেতৃত্ব সেখানে ধর্নায় বসেন। বিজেপির অভিযোগ, কমিশনের বক্তব্যের পরেও তৃণমূল সেখানে পরিকল্পিতভাবে ‘গুন্ডামি’ চালাচ্ছে এবং উত্তেজনা ছড়াচ্ছে। সেখানে বিজেপি প্রার্থী তাপস রায় পৌঁছালে পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয় এবং দু’পক্ষের মধ্যে ব্যাপক স্লোগান-পাল্টা স্লোগান চলে।

বৃষ্টি উপেক্ষা করে শাখাওয়াতে মমতা
ভবানীপুর কেন্দ্রের ইভিএম নাকি অসুরক্ষিত। তাই নিরাপত্তা সুনিশ্চিত করতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় ভূমিকা নিয়েছেন। রাত ৮টা নাগাদ অঝোর বৃষ্টি উপেক্ষা করে তিনি পৌঁছে যান শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সঙ্গে ছিলেন তাঁর নির্বাচনী এজেন্ট। কমিশনের নিয়ম মেনে স্ট্রংরুম সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
