Strait Of Hormuz
Bengal Liberty, ১৪ জুন ২০২৬ : মধ্যপ্রাচ্যের চরম যুদ্ধ(Strait Of Hormuz)পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বাড়ছে অশান্তির আগুন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুর পর থেকেই ওই অঞ্চলে নানা রকম ভূ-রাজনৈতিক জটিলতার সৃষ্টি হয়েছে। তার ওপর মার্কিন নৌবাহিনীর লাগাতার সামরিক তৎপরতা ও অভিযানের জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মাঝে এমন একটি খবর সামনে এসেছে, যা ভারতের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
আটকে ৫৬২ জন ভারতীয় নাবিক(Strait Of Hormuz)
এই মুহূর্তে হরমুজ প্রণালীতে অসংখ্য বাণিজ্যিক জাহাজ অবরুদ্ধ হয়ে পড়েছে। এর মধ্যে অন্তত ১৩টি ভারতের পতাকাবাহী (Strait Of Hormuz) জাহাজ গত ১০৭ দিন ধরে সেখানে আটকে রয়েছে বলে জানা গেছে। সূত্র মারফত খবর, ওই জাহাজগুলোতে সব মিলিয়ে অন্তত ৫৬২ জন ভারতীয় নাবিক সওয়ার রয়েছেন। এদিকে, ওমান বন্দরে আটকে থাকা ‘মাউন্ট সেলেস্টিয়াল’ নামক একটি জাহাজে তীব্র অসুস্থতার কারণে নিশান্ত উর্থানাথন নামে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, দ্রুত ওই নাবিকের মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে আটকে থাকা নাবিকদের পরিবারের।



এই মর্মান্তিক খবর সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ওমানের মাসকটে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি বিবৃতি জারি করে জানিয়েছে: “আমরা নিশান্ত উর্থানাথনের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। দুর্ভাগ্যজনকভাবে তীব্র শারীরিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। ওই জাহাজের বাকি নাবিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে।”
ওমানের ভারতীয় দূতাবাস আরও আশ্বস্ত করেছে যে, যত দ্রুত সম্ভব মৃত নাবিকের দেহ স্বদেশে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।
তবে দিন যত গড়াচ্ছে, পরিস্থিতি ততই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একাধিক শান্তি বৈঠক এবং সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের কথা বলা হলেও, বাস্তবে কোনো সুরাহা হচ্ছে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই বহুমুখী যুদ্ধের মাশুল গুনতে হচ্ছে গোটা বিশ্বকে। পরিস্থিতি আদেও স্বাভাবিক হবে কি না—এখন সেটাই লাখ টাকার প্রশ্ন।
আরো পড়ুন:- Suvendu Adhikari: পর্যটকদের জন্য সুখবর! একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী


