Murshidabad
Bengal Liberty: মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারকে লক্ষ্য করে কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল রানিতলা থানা চত্বর (Murshidabad)। রবিবার রাতের এই ঘটনায় বিধায়কের অনুগামী ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।
ঘটনার সূত্রপাত (Murshidabad)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে কিছু ব্যক্তিগত ও প্রশাসনিক কাজে রানিতলা থানায় এসেছিলেন বিধায়ক রেয়াত হোসেন সরকার। কাজ শেষে তিনি যখন থানা থেকে বেরোচ্ছিলেন, ঠিক তখনই থানার মূল ফটকের সামনে ওত পেতে থাকা একদল যুবক আচমকা তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখায় এবং ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করে।

রণক্ষেত্র থানা চত্বর
এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। সেখানে উপস্থিত বিধায়কের অনুগামী ও তৃণমূল কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দু’পক্ষের মধ্যে তুমুল বচসা ও হাতাহাতি শুরু হয়। থানার নাকের ডগায় এমন নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হওয়ায় তড়িঘড়ি আসরে নামে রানিতলা থানার বিশাল পুলিশবাহিনী।
পুলিশি পদক্ষেপ:
পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে চারজন বিক্ষোভকারীকে আটক করে (Murshidabad)। তবে ধৃতদের বিরুদ্ধে ঠিক কী কী ধারায় মামলা রুজু করা হয়েছে, তা নিয়ে পুলিশের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি (Murshidabad)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।
আরও পড়ুন: পর্যটকদের জন্য সুখবর! একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী


