Gitika Talukdar
Bengal Liberty, ১৪ জুন ২০২৬ : চলতি ফিফা বিশ্বকাপের শুরু(Gitika Talukdar) থেকেই যেমন একদিকে খেলার মাঠের রোমাঞ্চ ও মান বৃদ্ধি পেয়েছে, তেমনি মাঠের বাইরে তৈরি হয়েছে নানাবিধ বিতর্ক। তবে এই সব নেতিবাচক আলোচনাকে ছাপিয়ে বিশ্বকাপের মঞ্চে উজ্জ্বল হয়ে উঠেছেন এক বাঙালি কন্যা। নিজের ক্যামেরার লেন্সে বন্দি নান্দনিক সব মুহূর্তের মাধ্যমে কোটি কোটি ভারতীয় ক্রীড়ামোদীর কাছে বিশ্বকাপের রোমাঞ্চ পৌঁছে দিচ্ছেন তিনি।
গীতিকার অনন্য কীর্তি(Gitika Talukdar)
গীতিকা তালুকদার ভারতের একজন অত্যন্ত প্রশংসিত ক্রীড়া সাংবাদিক ও চিত্রসাংবাদিক। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের প্রতিনিধিত্বকারী প্রথম ও একমাত্র নারী চিত্রসাংবাদিকদের মধ্যে তিনি অন্যতম। পুরুষদের ফিফা বিশ্বকাপ কভার করার জন্য অফিসিয়ালি ফিফার স্বীকৃতি পাওয়া একমাত্র ভারতীয় নারী ফটোসাংবাদিক হিসেবে অনন্য কীর্তি গড়েছেন গীতিকা।



তবে আন্তর্জাতিক ফুটবলের মহোৎসবে এটিই তাঁর প্রথম কাজ নয়। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপেও অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি।
শুধু ফুটবল বিশ্বকাপেই থমকে থাকেনি গীতিকার এই পথচলা; ২০২০ সালের টোকিও অলিম্পিক এবং ২০২৪ সালের প্যারিস অলিম্পিকেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হয়ে অফিসিয়াল চিত্রসাংবাদিক হিসেবে কাজ করেছেন এই বাঙালি সাংবাদিক।
বর্ণময় কর্মজীবন ও অনুপ্রেরণা(Gitika Talukdar)
প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রীড়া ফটোগ্রাফি ও সাংবাদিকতার জগতের সাথে যুক্ত রয়েছেন গীতিকা। মূলত ভারতের আসাম রাজ্যের বাসিন্দা গীতিকা আজ বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করছেন। গীতিকার এই বিশ্বজোড়া কৃতি আজ বিশ্বের তামাম নারীদের কাছে এক অন্যতম অনুপ্রেরণা। নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখার অদম্য ইচ্ছা থাকলে যে যেকোনো লক্ষ্যই পূরণ করা সম্ভব—গীতিকা তালুকদার যেন তারই এক জীবন্ত প্রতীক।


