PoK Protests
Bengal Liberty, ১৪ জুন ২০২৬ : পাক-অধিকৃত কাশ্মীরে(PoK Protests) বিদ্যুৎ ও আটার ভর্তুকি, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক অধিকারের দাবিতে ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’র নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ চলছে। স্থানীয় সূত্রে খবর, সরকারি বাহিনীর সাথে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তবে সরকারিভাবে এখনও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা হয়নি।

আন্দোলনের মূল কারণ(PoK Protests)
অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম এবং বিদ্যুতের বিল সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় এই ক্ষোভের সূত্রপাত। স্থানীয় বাসিন্দারা অতিরিক্ত কর প্রত্যাহারের পাশাপাশি স্বায়ত্তশাসন ও রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবিও তুলেছেন।


১৪ নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীরা রাস্তায় নামলে পাক নিরাপত্তা বাহিনী তা দমাতে ব্যাপক বর্বরতা চালায়। জনতাকে ছত্রভঙ্গ করতে প্রথমে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় এবং একপর্যায়ে তাজা বুলেট ছোড়া হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর গুলিতে নইম আমিন নামে এক আন্দোলনকারীসহ বেশ কয়েকজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
এই দমনপীড়নের ফলে সমগ্র অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। মানবাধিকার লঙ্ঘন ও চলমান এই সহিংসতা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
আরো পড়ুন:- TMC Office Controversy: দখল করা তৃণমূল অফিসে মিলল কন্ডোম ও মদের বোতল!


