Weather update
Bengal Liberty :
কয়েকদিনের অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Alert)। দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে কালবৈশাখীর দাপট (weather update)। কলকাতা সহ একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (weather update)
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার আবেদন জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গে বৃষ্টি আসা যাওয়া করলেও উত্তরবঙ্গে বর্ষাকাল শুরু। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে আগামী কয়েকদিন আকাশ মূলত মেঘলা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টি হতে পারে।



