EC 267 Officer Transfer
Bengal Liberty Desk, ৩০ মার্চ, কলকাতা: এক দিনের মধ্যেই বিডিও থেকে থানার ওসি সহ মোট ২৬৭ জন আধিকারিককে অপসারণ করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার আজ, সোমবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে (EC 267 Officer Transfer)।
নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ (EC 267 Officer Transfer)

রাজ্যে ভোট ঘোষণা হওয়ার রাত থেকেই শুরু হয়েছে আধিকারিক বদল। রবিবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে রাজ্য পুলিশ ও প্রশাসনে একঝাঁক রদবদল করে নির্বাচন কমিশন। ভবানীপুর ও নন্দীগ্রাম সহ মোট ১৭০টি থানার ওসিকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। সব মিলিয়ে ১৮৪ জন পুলিশ আধিকারিককে অপসারণ করা হয়েছে।
একইসঙ্গে ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারদেরও দায়িত্ব থেকে সরানো হয়েছে। এই তালিকায় নন্দীগ্রামের দুই ব্লকের বিডিও-ও রয়েছেন। জেলার নিরিখে দেখলে, পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি, ১৪ জন বিডিও ও এআরও বদলি হয়েছেন। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ১১ জনকে সরানো হয়েছে।
আরও পড়ুন (EC 267 Officer Transfer)-
Election Commission action: ভবানীপুর থেকে নন্দীগ্রাম – ১৮৪ পুলিশ আধিকারিক ও ৮৩ বিডিও বদলি! কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের
Election Commission India: ভোটের মুখে কমিশনের বড় অ্যাকশন! নন্দীগ্রাম-সহ ৮৩ ব্লকে বিডিও ও এআরও বদলি
হাই কোর্টে চ্যালেঞ্জ করে প্রশ্ন তুললেন কল্যাণ (EC 267 Officer Transfer)
নির্বাচন কমিশনের এই ধারাবাহিক অপসারণ নিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, যে পদ্ধতিতে আধিকারিকদের বদলি করা হচ্ছে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, সাধারণত রাষ্ট্রপতি শাসন জারি থাকলে এ ধরনের ব্যাপক বদলি সম্ভব হয়। অন্যদিকে, কী কারণে এই বদলি করা হচ্ছে, সে বিষয়ে কমিশনও আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তবে নতুন করে বিপুল সংখ্যক বিডিও ও ওসি অপসারণের ঘটনায় ফের হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন কল্যাণ।
