Modi Coochbehar Rally
Bengal Liberty , kolkata :
আগামীকাল কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা Modi Coochbehar Rally। সেই সভায় হতে চলেছে এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক দৃশ্য। প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানানো হয়েছে রাজবংশী সমাজের প্রভাবশালী মুখ অনন্ত মহারাজকে। মঞ্চে থাকছেন রাজবংশী আন্দোলনের অন্যতম নেতা বংশীবদন বর্মনও।
উত্তরবঙ্গের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হলেন অনন্ত মহারাজ এবং বংশীবদন বর্মন। দীর্ঘ সময় ধরে রাজবংশী সমাজের অধিকার নিয়ে লড়াই করা এই দুই ব্যক্তিত্বকে একই মঞ্চে আনতে পারা বিজেপির সাফল্য। ফলে যেমন একদিকে রাজবংশী ভোটারদের কাছে ‘ঘরের ছেলে’ বার্তা দেওয়া হচ্ছে, তেমনই অন্যদিকে তৃণমূলের পায়ের তলার মাটি আলগা হচ্ছে ক্রমশ।

তৃণমূলের অন্দরে কি আশঙ্কা ?
উত্তরবঙ্গের রাজবংশী ভোট ব্যাংক বরাবরই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে। গত কয়েকটি নির্বাচনে এই ভোট ব্যাংকের একটি বড় অংশ বিজেপির দিকে ছিল তবু হাল ছাড়তে নারাজ শাসকদল। কিন্তু এবার অনন্ত মহারাজ এবং বংশীবদন বর্মন সরাসরি প্রধানমন্ত্রীর মঞ্চে উপস্থিত হওয়া, রাজবংশী ভোটের একটি বিশাল অংশ বিজেপির কোটে বল পরার মতো।

বিজেপির রণকৌশল
উত্তরবঙ্গের মানুষের আবেগ এবং রাজবংশী সংস্কৃতিকে সম্মান জানাতে মোদির এই সভা। অনন্ত মহারাজের মতো ধর্মীয় ও সামাজিক নেতার উপস্থিতি সাধারণ মানুষের মনে বিজেপির প্রতি আস্থা বাড়াতে সক্ষম। আগামীকাল কোচবিহারের সভায় প্রধানমন্ত্রী রাজবংশী সমাজের জন্য কোনো বিশেষ ঘোষণা করেন কি না, এখন সেটাই দেখার।
