Berhampore Clash
Berhampore Clash

Adhir Ranjan Chowdhury Berhampore Clash : বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি

Bengal Liberty, ৪ এপ্রিল :

বিধানসভা নির্বাচন ২০২৬ যত এগোচ্ছে, ততই রাজ্যের রাজনৈতিক ময়দান ক্রমশ সংঘর্ষমুখী হয়ে উঠছে (Adhir Ranjan Chowdhury Berhampore Clash)। এবার সংঘর্ষস্থল বহরমপুর। শনিবার সকালে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে তৃণমূল কর্মীদের সংগঠিত বিক্ষোভ ও তীব্র স্লোগানযুদ্ধ মুহূর্তে উত্তপ্ত করে তোলে পরিস্থিতি। উভয় পক্ষে শুরু হয় ধাক্কাধাক্কি, তৈরি হয় কার্যত অচলাবস্থা। ক্রমবর্ধমান অশান্তি সামাল দিতে হস্তক্ষেপ করে পুলিশ। শুধুমাত্র কংগ্রেস প্রার্থী না, ক্রমাগত বিজেপি থেকে কংগ্রেস সকল ক্ষেত্রে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। ভোটের আগে তৃণমূলের ক্রমাগত অশান্তি সৃষ্টি করার অভিযোগে উত্তপ্ত রাজনৈতিক মহলও (Adhir Ranjan Chowdhury Berhampore Clash)।

Adhir Ranjan Chowdhury Berhampore Clash
Adhir Ranjan Chowdhury Berhampore Clash

প্রচারে বাধা দেওয়ার অভিযোগ (Adhir Ranjan Chowdhury Berhampore Clash)

শনিবার সকালে বহরমপুরের ১৯ নম্বর ওয়ার্ডে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। অভিযোগ, তিনি এলাকায় ঢুকতেই স্থানীয় তৃণমূল কাউন্সিলার ভীষ্মদেব কর্মকারের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী তাঁর পথ আটকে দেন। তাঁকে লক্ষ্য করে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান।এই ঘটনাকে কেন্দ্র করে খুব অল্প সময়ের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে শুরু হয় বচসা, যা ক্রমে ধাক্কাধাক্কির রূপ নেয় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

 

Adhir Ranjan Chowdhury Berhampore Clash
Adhir Ranjan Chowdhury Berhampore Clash

অভিযোগ-পালটা অভিযোগ উভয় পক্ষের (Adhir Ranjan Chowdhury Berhampore Clash)

ঘটনার পরই দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সরাসরি অভিযোগ তুলে বলেন, তৃণমূল পরিকল্পিতভাবে তাঁদের প্রচারে বাধা দিচ্ছে। তাঁর কথায়, এই ধরনের আচরণ নতুন নয়, তবে কর্মীদের উপর আক্রমণ হলে তার জবাবও দেওয়া হবে।

অন্যদিকে পাল্টা সুরে তৃণমূল কাউন্সিলার ভীষ্মদেব কর্মকার দাবি করেন, অধীর চৌধুরীর প্রভাব এখন কমে গিয়েছে। বাইরে থেকে লোক এনে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর মতে, স্থানীয় মানুষই এই আচরণের প্রতিবাদে সরব হয়েছেন।

Adhir Ranjan Chowdhury Berhampore Clash
Adhir Ranjan Chowdhury Berhampore Clash

কমিশনের দ্বারস্থ দুই পক্ষ (Adhir Ranjan Chowdhury Berhampore Clash)

এই ঘটনা নতুন নয় বলেই দাবি কংগ্রেসের। শুক্রবার রাতেও আব্দুস সামাদ রোডে একটি নার্সিংহোম থেকে ফেরার পথে অধীর চৌধুরীকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে বলে অভিযোগ। জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাসের দাবি, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ার আশঙ্কাতেই তৃণমূল এভাবে চাপ সৃষ্টি করছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল শিবির।


পরিস্থিতি ক্রমেই জটিল হওয়ায়, দুই পক্ষই নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভোটের আগে বহরমপুরের এই টানটান উত্তেজনা প্রশাসনের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

আরও পড়ুন : 

Mofakkarul Photo Controversy : ভোটের আগে মালদা কাণ্ডে তুঙ্গে ‘ছবি-যুদ্ধ’, নির্বাচনের লড়াইয়ে মালদা কাণ্ড এখন কার্যত তুরুপের তাস

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury