Dilip Ghosh nomination Kharagpur
Bengal Liberty, Kolkata:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ খড়গপুরে বড় রাজনৈতিক কর্মসূচি করল রাজ্য বিজেপি। Dilip Ghosh nomination Kharagpur দিলীপ ঘোষ খড়গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে আজ মনোনয়নপত্র জমা দিলেন। তাঁর এই মনোনয়ন জমাকে ঘিরে বিজেপির পক্ষ থেকে বড় শক্তি প্রদর্শন করা হল। এদিন সকাল থেকেই খড়গপুর শহরে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় বাড়তে শুরু করে।
দিলীপ ঘোষ মনোনয়ন জমা দেওয়ার আগে সকাল প্রায় ১০টার সময় খড়গপুর রাম মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন। এরপর সেখান থেকে মিছিল করে গোলবাজার হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে একটি বিশাল মিছিল খড়গপুর মহকুমা শাসকের দফতরে গিয়ে শেষ হয়। যেখানে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন দিলীপ ঘোষ।

সাথে শুভেন্দু অধিকারী এবং রেখা গুপ্ত
এই কর্মসূচিতে তাঁর পাশে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। তাঁদের উপস্থিতিকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
খড়গপুর সদর কেন্দ্র
খড়গপুর সদর কেন্দ্র বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এই কেন্দ্র থেকেই বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। তাই আবারও এই আসন দখলের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বিজেপি। দলের পক্ষ থেকে বড় ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা নেওয়ার কথাও শোনা যাচ্ছে। এদিকে মনোনয়ন জমাকে কেন্দ্র করে শহরে প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে বড় জমায়েত বা মিছিলের সময় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রাজনৈতিক তাৎপর্য
মনোনয়ন জমার দিনেই শীর্ষ নেতৃত্বের উপস্থিতি স্পষ্ট বার্তা দিচ্ছে যে খড়গপুর সদর আসনকে বিজেপি অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে এই কেন্দ্রের লড়াই কোন দিকে মোড়। ২০১৬ সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু ২০১৯ সালে তিনি লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ায় বিধায়ক পদ ছেড়ে দেন। ফলে খড়গপুর সদর আসনে নতুন মুখ হিসেবে গত ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপি কেন হিরণ চট্টোপাধ্যায়েরকে প্রার্থী করেছিল। সেই নির্বাচনে তৃণমূল প্রার্থীকে হারিয়ে বিধায়ক হন হিরণ চট্টোপাধ্যায়।
এইবার এই বিধানসভা কেন্দ্র থেকে অভিনেতা-রাজনীতিবিদ হিরণ চট্টোপাধ্যায়কে বিজেপি প্রার্থী করেনি। তার বদলে দল প্রার্থী করেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। রাজনৈতিক মহলের মতে দল আবারও এই আসনে অভিজ্ঞ ও পরিচিত মুখকে দাঁড় করাতে চেয়েছে। কারণ বিজেপির রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ নেতা। দলের সংগঠনকে মজবুত করতে এবং কর্মীদের মধ্যে উৎসাহ বাড়াতে তাঁকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
