Panihati Assembly constituency
Bengal Liberty, ৮ এপ্রিল :
আসন্ন নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্র এবার রাজনৈতিক দলগুলির কাছে এক অন্যতম নজরকাড়া কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে (Panihati Assembly constituency)। এই কেন্দ্রেই গেরুয়া শিবিরের হয়ে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন ‘অভয়া’র মা, যিনি তাঁর মেয়ের মর্মান্তিক পরিণতির পর থেকেই নারী নিরাপত্তার দাবিতে রাজপথে সোচ্চার। কিন্তু ভোটপ্রচারের ময়দানে নেমেই এবার চরম হেনস্তার মুখে পড়তে হল তাঁকে, যা ঘিরে ভোটের আগে নতুন করে পারদ চড়াল পানিহাটির রাজ্যনীতিতে (Panihati Assembly constituency)।

মূল ঘটনা (Panihati Assembly constituency)
জানা গেছে, আজ, বুধবার সকালে পানিহাটির ৬ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী। অভিযোগ, প্রচার চলাকালীন একদল তৃণমূল কর্মী-সমর্থক তাঁদের পথ আটকায় এবং দুর্ব্যবহার করে। এই প্রসঙ্গে বিজেপি নেত্রী সঙ্গীতা নন্দী অভিযোগ করেন, “প্রচারের সময় আচমকাই একদল মহিলা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। কিছুটা এগিয়ে যাওয়ার পর প্রায় ৩০-৩৫ জন মহিলা তাদের ঘিরে ধরেন। তাঁরা ব্যঙ্গ করে ফুল ছেটানোর পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।” পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই মহিলারা আচমকাই তাঁদের দিকে ঘুষি চালাতে উদ্যত হন। এর জেরে তিনি সহ বেশ কয়েকজন মহিলা কর্মী আহত হয়েছেন। তাঁর দাবি, “ওরা প্রার্থীকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের প্রার্থী মানসিকভাবে অত্যন্ত শক্ত। উনি হারবেন না, জিতবেন।”

পানিহাটির বিজেপি প্রার্থীর অভিযোগ (Panihati Assembly constituency)
এই ঘটনার পর যথেষ্ট ক্ষুব্ধ বিজেপি প্রার্থী তথা ‘অভয়া’র মা। তিনি শাসকদলের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “তৃণমূল দুষ্কৃতীরা আমাকে মারধরের চেষ্টা করেছে। আমার বিশেষ না লাগলেও কর্মীদের গায়ে হাত তোলা হয়েছে। আমি চাই না ভোটের সময় এই ধরনের ঘটনা ঘটুক।” মেয়ের প্রসঙ্গ টেনে আবেগতাড়িত অথচ দৃঢ় কণ্ঠে তিনি বলেন, “ভয় পেয়ে তৃণমূল এখন দাঁত-নখ বার করেছে। আমার মেয়েকে মেরে ওরা ক্ষান্ত হয়নি। এবার হয়তো ভাবছে আমাকেও মেরে ফেলবে, যাতে বিচার চাওয়ার আর কেউ অবশিষ্ট না থাকে।” এরপরই শাসক শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তাঁর কড়া হুঙ্কার, “বাংলার সব মেয়ে যাতে সুরক্ষিত থাকে, তার জন্য আমার এই লড়াই চলবে। আমি এর শেষ দেখে তবে ছাড়ব।”
Election News: ভোটের আগেই ফের তৃণমূলে ভাঙন | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #westbengalelection2026 #tmcvsbjp #SuvenduAdhikari #bjpwestbengal #BengalLiberty pic.twitter.com/jVYEWeL8pc
— Bengal Liberty (@bengalliberty1) April 7, 2026
প্রচারের ময়দানে এই নক্কারজনক ঘটনা পানিহাটির সাধারণ ভোটারদের মনে গেরুয়া শিবিরের প্রতি সমর্থন এবং শাসকদলের প্রতি ক্ষোভ আরও কয়েক গুণ বাড়িয়ে তুলবে বলেই রাজনৈতিক মহলের অভিমত।সাধারণ ভোটাররা এই রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ির সমীকরণকে ব্যালট বাক্সে কীভাবে বিচার করেন, এখন সেটাই দেখার।

