Democracy of Bangladesh
Bengal Liberty, নয়ন বিশ্বাস রকি, সাবেক ছাত্রলীগ নেতা ও সমাজসেবক:
জনতার আর্তনাদ ও অধিকার আদায়ের ডাক (Democracy of Bangladesh)
প্রিয় দেশবাসীর প্রানের দাবি আকাশে বাতাসে কম্পিত হচ্ছে একেই ধনী শোনা যাচ্ছে… এই দাবি মুক্তির।
আজ যখন দেশের আকাশে কালো মেঘ ঘনিয়েছে, অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন আর অর্থনৈতিক দুরবস্থায় মানুষ দিশেহারা, তখন এদেশের কোটি কোটি মানুষের বুকের ভেতর থেকে একটাই আওয়াজ উঠছে—’শেখ হাসিনাকে ফিরিয়ে আনো! শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনই এখন সময়ের দাবি!’ এই দাবি কোনো দলের নয়, কোনো নেতার নয়—এই দাবি এদেশের মাটির, এই দাবি এদেশের শোষিত মানুষের।

রাজপথ থেকে জনপদ (Democracy of Bangladesh): সর্বত্রই এক সুর, শেখ হাসিনার নেতৃত্বেই মিলবে মুক্তি
অলিতে-গলিতে, মহল্লায়-মহল্লায়, চায়ের দোকান থেকে কৃষকের মাঠ পর্যন্ত আজ শুধু একটাই আলোচনা—শেখ হাসিনা ফিরলেই বাংলাদেশ মুক্ত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরাধিকার, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরেই আবার ফিরে আসবে ন্যায়বিচার, ফিরে আসবে শান্তি, ফিরে আসবে মানুষের হারানো গণতন্ত্র।

উন্নয়ন ও সাহসের প্রতীক (Democracy of Bangladesh): অন্ধকার পেরিয়ে আলোয় ফেরার প্রত্যয়
বাঙালি জাতি ভুলে যায়নি যার হাত ধরে একবার মুক্তি এসেছিল, যার অদম্য সাহসে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পদ্মা সেতু, যার দূরদর্শিতায় বাংলাদেশ বিশ্বে এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। সেই বীরকন্যাই পারেন আবার এই দিশেহারা জাতিকে সংকট আর অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে।

এটি কেবল রাজনীতি নয়, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই (Democracy of Bangladesh)
দ্বিতীয়বার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আজ শুধু কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা বাংলাদেশের বেঁচে থাকার লড়াই, মানুষের ভাগ্যের পরিবর্তন করার লড়াই। আর এই লড়াইয়ে জয়ী হবেই বাংলার মানুষ, জয়ী হবে সত্য, জয়ী হবে মুক্তি।
আরও পড়ুন:
উত্তর হাওড়ার ‘ডন’ আকাশ সিংকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ, পুনর্নির্মাণ একাধিক অপরাধের

