পুলিশকে ব্যবহার করে ভুয়ো হলফনামার অভিযোগ ওড়াল গণতান্ত্রিক তৃণমূল, অভিষেককে নিশানা
পুলিশকে ব্যবহার করে ভুয়ো হলফনামার অভিযোগ ওড়াল গণতান্ত্রিক তৃণমূল, অভিষেককে নিশানা

পুলিশকে ব্যবহার করে ভুয়ো হলফনামার অভিযোগ ওড়াল গণতান্ত্রিক তৃণমূল, অভিষেককে নিশানা

Bengal Liberty : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে ব্যবহার করে ভুয়ো হলফনামা জমা দেওয়ার অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আখরুজ্জামান। অভিষেকের অভিযোগকে পাগলের প্রলাপ বলে উল্লেখ করে আখরুজ্জামান প্রশ্ন তোলেন, শুক্রবার যখন নির্বাচন কমিশন শুনানিতে ডেকেছিল, তখন কেন অভিষেক বললেন না। একই সঙ্গে অভিযোগের সুরেই রঘুনাথগঞ্জের বিধায়ক জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বাজার গরম করার চেষ্টা করছেন।


এখানেই থেমে থাকেননি তিনি, একইসঙ্গে অভিষেককে নিশানা করে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জানান, অভিষেক যখন দেখেছেন, ১০ লক্ষ হলফনামা আমরা জমা দিয়েছি, পঞ্চায়েত স্তরে যখন ৩৩ হাজারের সই আছে, জেলা পরিষদের প্রায় চার হাজার লোকের সই আছে, তখন তারা প্রতীক হাতছাড়া হবে বলে ভয় পেয়েছেন। সেজন্যই উল্টো পালটা বলছেন। প্রমাণ যদি থাকে তাহলে থানায় যান, অভিযোগ করুন। থানায় যাচ্ছেন না কেন। আমরা তো থানায় গিয়ে অভিযোগ জমা দিয়েছি। যেভাবে আমাদের লোকেদের ধমকে চমকে সই করিয়ে নেওয়া হয়েছে, তাতে অনেকেই ওদের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করেছেন। একই সঙ্গে সংবাদ মাধ্যমের সামনে যে ভিডিও ফুটেজ জমা দেওয়া হয়েছে, তার সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন আখরুজ্জামান। পাশাপাশি রাজ্য প্রশাসনের কাছে তাঁর আবেদন, পুলিশের যে সব আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যিনি অভিযোগ করেছেন, তাঁর অভিযোগ যদি মিথ্যা হয়, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।